একুশে বিজেপির ঐতিহাসিক পরাজয় আসন্ন! কোন সংকেত দেখে তামিলভূম থেকে বার্তা মণিকম ঠাকুরের

তামিলভূমে গিয়ে কার্যত জোটবার্তার প্রশ্নে বিজেপির পক্ষে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জেপি নাড্ডা। এআইএডিএমকের সঙ্গে যাবতীয় মতপার্থক্য মিটিয়ে দল এবার চাইছে জোটবদ্ধ রাস্তায় জয়। আর বিজেপির একুশের ভোটে এই স্টান্স নিয়েই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের মণিকম ঠাকুর।

 একুশের ভোটে বিজেপির ঐতিহাসিক পরাজয়!

একুশের ভোটে বিজেপির ঐতিহাসিক পরাজয়!

জেপি নাড্ডার তামিলভূম সফরেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে যে সেখানে এআইএডিএমকের সঙ্গে জোট গড়বে বিজেপি। আর এই জোটই 'কাল' হতে পারে বিজেপির পক্ষে বলে জাবি করেছেন তামিল কংগ্রেসের নেতা মণিকম। আর তাঁর এই দাবির নেপথ্যে রয়েছে এক সংকেত।

 কোন সংকেত দেখে বিজেপির হারের বার্তা?

কোন সংকেত দেখে বিজেপির হারের বার্তা?

কংগ্রেসের এই নেতা জানিয়েছেন, এআইএডিএমকে যখন একটি জোট গড়েছে বা গত ২০ বছরে বিজেপি যখন কোনও দলকে নিয়ে জোট গড়েছে তখনই তামিলনাড়ু মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। আর সেই জায়গা থেকে ২০২১ বিধানসভা ভোটে বিজেপির পতন নিশ্চিত।

 বাংলার মডেলেই তামিলভূমের ভোট!

বাংলার মডেলেই তামিলভূমের ভোট!

প্রসঙ্গত, দেখা যাচ্ছে বাংলরা মডেলেই কার্যত তামিলভূমেও মেরুকরণের রাজনীতি চলছে। আর সেই জায়গা থেকে রাজ্যকে রক্ষা করতে বার্তা দিয়েছেন কংগ্রেসের নেতা মণিকম ঠাকুর। তিনি জানান ২০১৪ বাদে তাঁরা ডিএমকের সঙ্গে রয়েছেন। আর এই জোট ধরেই তাঁরা সাম্প্রদায়িক শক্তিকে খতম করবেন ভোটের ব্যালটে।

 তামিলভূমে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা ও বিজেপি

তামিলভূমে মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনা ও বিজেপি

প্রসঙ্গত, বাংলার বুকে এখনও পর্যন্ত বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেনি। পদটি নির্ভর করছে বিধায়ক সংখ্যার উপর। এদিকে, তামিলভূমেও বিজেপি জোটের সামনে একই সমস্যা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে ই পালানিস্বামীকে এই পদের জন্য ভেবেছে জোট। প্রশ্ন উঠছে তামিলভূমে যখন মুখ্যমন্ত্রী বাছাইয়ে সমস্যা হচ্ছে না বিজেপি জোটের , তাহলে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে কেন আটকাচ্ছে গেরুয়া শিবির?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+