দমে যাওয়ার পাত্র নন ওয়েইসি, নির্বাচনের ঘুঁটি সাজাতে সাজাতে হুঁশিয়ারি মিম প্রধানের
বিহার বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করেছিল অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। এরপরই বাংলার নির্বাচনেও লড়ার কথা ঘোষণা করেছিলেন দলের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তারপর থেকেই মিমকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতে শুরু করে কংগ্রেস ও তৃণমূল। তবে দমে যাওয়ার পাত্র নন ওয়েইসি।

তামিলনাড়ুতে প্রার্থী দেবে মিম
তামিলনাড়ুতে এবার প্রার্থী দেবেন বলে জানিয়ে দিলেন আসাদউদ্দিন ওয়েইলি। ২০২১ তামিলনাড়ু বিধানসভার ভোটে এবার আসাদউদ্দিন ওয়েইসির দল প্রার্থী দিতে চলেছে। এদিন স্পষ্ট করে একথা জানিয়েছেন মিম প্রধান। এতদিন ধরে মিমের ভোটে লড়াই নিয়ে নানান প্রশ্ন উঠেছে তামিল রাজ্যে।

তামিলনাড়ুতে দাপট দেখাতে পারবে তো মিম?
প্রশ্ন ওঠে আদৌ শেষ পর্যন্ত তামিলনাড়ুতে দাপট দেখাতে পারবে তো মিম? এর জাবার এদিন দিয়ে দেয় এআইএমআইএম। আসাদউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, শুধু তামিলনাড়ুই নয়, উত্তর প্রদেশ নির্বাচন নিয়েও তাঁরা ভাবিত। সেখানেও ভোট লড়াইয়ে বেশ উদ্যোগ নিচ্ছে তাঁর দল।

গুজরাতে ওয়েইসিদের সাফল্য
গুজরাতে ইতিমধ্যেই তাঁরা সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন বলে দাবি করেছেন তিনি। এরপর রাজস্থান ভোট নিয়েও তাঁরা এগিয়ে যেতে চান বলে জানা মিম প্রধান। সব মিলিয়ে মিম এবার ভোটের লড়াইয়ে কোমর বেঁধে নামতে চাইছে আসাদউদ্দিন ওয়েইসি।

কলকাতায় ওয়েইসির সভা বাতিল হয়েছে কয়েকদিন আগে
এদিকে পশ্চিমবঙ্গের মাটিতে তাঁর প্রথম সভা বাতিল হয়েছে কয়েকদিন আগে। তবে তা সত্ত্বেও একটুল দমেননি আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর মেটিয়াব্রুজে সভা বাতিল হলেও বাংলার ২৯৪ আসনে ভোট নিয়ে ফোকাসে আসাদ শিবির। তবে শুধু বাংলাই নয়, এবার আসাদ শিবিরের সামনে ফোকাসে দাক্ষিণাত্যের ভোটও রয়েছে।

বাংলাতেও লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন ওয়েইসি
গতবছর বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফলের পরই বাংলাতেও লড়াইয়ের কথা ঘোষণা করেছিলেন ওয়েইসি। মূলত বিহারের যে সব জায়গায় মিম ভালো ফল করেছে সেগুলি বেশিরভাগই বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকা৷ এই পরিস্থিতিতে বাংলাতেও নিজেদের অবস্থানকে শক্ত করতে চাইছেন ওয়াইসি৷ আর সেই কারণে একাধিকবার রাজ্যে গিয়েছেন তিনি। সংগঠন শক্ত করতে কথা বলেছেন দলের নেতাদের সঙ্গে। যদিও নির্বাচনে মিমকে গুরুত্ব দিতে নারাজ বাম, কংগ্রেস ও তৃণমূল।












Click it and Unblock the Notifications