Zakir Hussain: ৭৩ বছর বয়সে প্রয়াত উস্তাদ জাকির হুসেন, শোকের ছায়া সঙ্গীত মহলে
প্রয়াত কিংবদন্তি তবলা বাদক উস্তাদ জাকির হুসেন, রবিবারই গুরুতর অসুস্থ হয়েছিলেন কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন। আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। পরিবারের তরফেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনার অনুরোধ করা হয়। কিন্তু শেষ রক্ষা আর হল না।
৭৩ বছর বয়সেই জীবনের পথ চলা সমাপ্ত হল কিংবদন্তি এই তবলা বাদকের। তবলা বাদক হিসেবে তিনি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠেন। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরিবার সূত্র জানা গিয়েছিল শিল্পীর রক্তচ্চাপের সমস্যা শুরু হয়েছিল। সেই জন্যই তড়িঘড়ি সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করাতে হয়। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানের সব শেষ। তবলা মায়েস্ত্রোর বোল থেমে গেল। ভারতীয় সংগীতের একটা অধ্যায়ের সমাপ্তি হল।

জাকির হুসেনের অসুস্থতার খবর আসার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছিল। কারণ তার শারীরিক অবস্থা যে ভালো নয় সেটা বোঝা যাচ্ছিল পরিবারের বয়ানেই। কিন্ত আশা করা হয়েছিল সুস্থ হয়ে উঠে ফের তবলায় বোল দেবেন, উস্তাদসুরের মুর্ছনায় ভাসিয়ে দেবেন শ্রোতাদের। কিন্তু সেটা হল না।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জাকির হুসেনের। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে মোহিত করে দেন খুদে জাকির। এর পর খ্যাতি হতে বেশি সময় লাগেনি। কিশোর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রেখে গেলেন ভারতীয় শিল্পী।
ভারতীয় সংগীতে জাকির হুসেনের অবদান অতুলনীয়। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। এখানেই তঁার প্রাপ্তি শেষ নয় ভারতীয় সংগীতে বিশেষ অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি জাকির হুসেন।
শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। দেশের এবং তাঁর লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি। তাঁর পরিবার এবং তাঁর ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই।
Congress leader and Lok Sabha LoP Rahul Gandhi tweets, "The news of the demise of the great tabla player Ustad Zakir Hussain ji is extremely sad. His demise is a great loss for the music world. My condolences are with his family and fans in this hour of grief..." pic.twitter.com/XLLpkh5Q4Y
— ANI (@ANI) December 15, 2024
রাহুল গান্ধী লিখেছেন, মহান তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন জির মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যু সঙ্গীত জগতের জন্য একটি বড় ক্ষতি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications