Pahalgam Terror Attack: সুইজারল্যান্ড ভিসা দেয়নি, অগত্যা কাশ্মীরে হানিমুনে গিয়েই প্রাণ গেল বিনয়ের

মধুচন্দ্রিমার গন্তব্য বদল না হলে হয়ত এমন পরিণতি হত না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস - ভিসা জটিলতায় ইউরোপ যাত্রা বাতিল করে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ঘুরতে এসেছিলেন লেফটেন্যান্ট বিনয় নারওয়াল ও তাঁর স্ত্রী হিমাংশী। আর সেখানেই সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হল নববিবাহিত সেনা অফিসারের।

মাত্র ছয় দিন আগে বিয়ে হয়েছিল বিনয়ের। মধুচন্দ্রিমার জন্য পছন্দ ছিল সুইজারল্যান্ড, তবে ভিসা না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন। কাশ্মীরের 'মিনি সুইজারল্যান্ড' নামে পরিচিত বৈসরান উপত্যকায় মঙ্গলবার তাঁরা যখন সকালের টিফিন সারছিলেন, তখনই অতর্কিতে হানা দেয় জঙ্গিরা।

Vinay Narwal

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে শোনা যাচ্ছে, হিমাংশী কাঁদতে কাঁদতে স্থানীয়দের বলছেন, "আমি ভেলপুরি খাচ্ছিলাম। আমার স্বামী পাশে দাঁড়িয়ে ছিলেন। একজন লোক এসে জিজ্ঞেস করল, সে মুসলিম কি না। তারপর গুলি চালাল"।

জঙ্গিরা খুব কাছ থেকে লেফটেন্যান্ট বিনয়কে গুলি করে হত্যা করে। তাঁর স্ত্রী হিমাংশী, যিনি নিজেও মানসিক ভাবে বিপর্যস্ত, এখন নিরাপদে রয়েছেন বলে সেনা সূত্রে খবর। বিনয়ের দাদু হাওয়া সিং এদিন বলেন, "সুইজারল্যান্ড যাওয়ার জন্য ছুটি পাওয়া কোনো সমস্যা ছিল না। কিন্তু ভিসা না মেলায় তাঁরা কাশ্মীরে গেল। যদি ভিসা পেত, তাহলে আজও সে বেঁচে থাকত"।

বিনয়ের আরও এক আত্মীয় রঘুবীর সিং বলেন, "আমি চাই, পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হোক যে ভবিষ্যতে সন্ত্রাস পাঠানোর কথা তারা ভাবতেও না পারে। ওদের ধ্বংস করে দেওয়া উচিত। ওঁদের কঠোর শাস্তি হলেই তবে আমাদের ছেলের আত্মা শান্তি পাবে"।

ভারতীয় নৌসেনার মুখপাত্র এক্সে পোস্ট করে অ্যাডমিরাল দীনেশ কে. ত্রিপাঠী এবং নৌসেনার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বিনয়ের পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই বিনয়ের বাবা, বোন এবং শ্বশুরবাড়ির লোকেরা পহেলগাঁও পৌঁছান। গোটা গ্রামে এখনও রয়েছে শোকের ছায়া।

এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, সন্ত্রাস কেবল প্রাণ নেয় না, স্বপ্নও কেড়ে নেয়। মাত্র এক সপ্তাহ আগে যেখানে দুজনে কথা দিয়েছিলেন জীবনের বাকি দিন গুলো এক সাথে কাটানোর, সেখানে মাত্র ৭ দিন পরই বদলে গেল সব চিত্র। সুইজারল্যান্ডের শান্ত পাহাড়ের বদলে কাশ্মীরের তৃণভূমিতে হারিয়ে গেল এক তরুণ সেনা অফিসারের জীবন ও তাঁদের ভালোবাসার গল্প!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+