Mahua Moitra: মা কালীকে অত্যন্ত বাজে ভাবে অপমান করেছিলেন! মহুয়া ইস্যুতে তোপ শুভেন্দুর
Mahua Moitra: মহুয়া মিত্র যতই তল পাবেন ততই তার অবনতি হবে। এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার উলুবেড়িয়ার মনসাতলা বিজেপির গ্রামীণ পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন তিনি (Suvendu Adhikari)। আর সেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন। বলেন, উনি যত বেশি করে লাফাবেন ততই অবনতি হবে।
মহুয়া প্রসঙ্গে বিরোধী দলনেতার (Suvendu Adhikari) মন্তব্য, মা কালীকে অত্যন্ত বাজে ভাবে অপমান করেছিলেন। এমনকি সাংবাদিকদেরও 'দু'পয়সার সাংবাদিক' বলে অপমাণ করেছিলেন। তবে বেশি বাড়লেই ধপ করে পতন হবে। তবে মহুয়া মৈত্রের (Mahua Moitra) অনৈতিক কাজে বাংলার গরিমা, মর্যাদা নষ্ট হয়েছে বলেই কটাক্ষ নন্দীগ্রামের বিধায়কের।

তবে মহুয়া মৈত্রকে (Mahua Moitra) বলতে দেওয়া হয়নি বলে যে অভিযোগ উঠছে সে বিষয়ে কথা বলেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, প্রধানমন্ত্রী এথিক্স কমিটির সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করেননি। তবে এথিক্স কমিটির মিটিং থেকেও নাটক করে বেরিয়ে এসেছিলেন মহুয়া। তবে দেশদ্রোহী এই প্রাক্তন সাংসদের জেলে যাওয়া উচিত বলেও দাবি নন্দীগ্রামের বিধায়কের। অন্যদিকে এদিন কংগ্রেস এবং তৃণমূলের সেটিং নিয়েও মুখ খুলেছেন।
তাঁর দাবি, অধীর চৌধুরী এতদিন তৃণমূল বিরোধীদের কাছে সেটিংয়ের গল্প করেছেন। তবে এখন চাকরি বাঁচানোর জন্যই সংসদে মহুয়ার পক্ষে কথা বলেছেন অধীর, এমনটাই দাবি বিরোধী দলনেতার (Suvendu Adhikari)।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর দাবি, পাহাড়ে সরকারি বিয়ে হচ্ছে। পুরো সরকার পাহাড়ে হাজির হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী পারিবারিক বিয়ের জন্যই পাহাড়ের মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি বাংলার কৃষকদের পরিস্থিতি খারাপ হওয়ার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন।
বলেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা গ্রহণ করেনি যার ফলে এরা যে কৃষকদের হাল আরো খারাপ হচ্ছে। বলে রাখা প্রয়োজন, টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় আজ শুক্রবার লোকসভায় রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। যেখানে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়। আর সেই মতো দীর্ঘ প্রশ্ন-উত্তর পর্ব শেষে তৃণমূল নেত্রীর সাংসদ পদ খারিজের সুপারিশেই শিলমোহর দেন স্পিকার ওম বিড়লা।












Click it and Unblock the Notifications