একাধিক জায়গায় হামলা! প্রজাতন্ত্র দিবসে শ্রীনগরের কাছে মৃত্যু ২ জঙ্গির
প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শ্রীনগররের কনমোতে ঘটনাটি ঘটেছে।
প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে দুই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শ্রীনগররের কনমোতে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিদের গ্রেনেড হামলা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। অবন্তীপোরার এসপি মহম্ম জাহিদ মালিক জানিয়েছেন, রাত ৮.২০ নাগাদ মিদুরা হ্যামলেটের সিআরপিএম ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় সিআরপিএফও।
|
প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা বাহিনী জঙ্গি সংঘর্ষ
প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের সংঘর্ষ। শ্রীনগররের কনমোতে ঘটনাটি ঘটেছে। এলাকায় সংঘর্ষ এখন জারি রয়েছে।

২ জঙ্গির মৃত্যু
সূত্রের খবর অনুযায়ী, এলাকায় একটি বাড়িতে জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর এলাকা ঘিরে ফেলে ৫০ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং কাশ্মীর পুলিশের মিলিত বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পাওয়ার পরেই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়।
|
পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে হামলা
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে একাধিক জায়গায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিদের গুলি ও গ্রেনেড হামলা। অবন্তীপোরার এসপি মহম্ম জাহিদ মালিক জানিয়েছেন, রাত ৮.২০ নাগাদ মিদুরা হ্যামলেটের সিআরপিএম ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়।
পাল্টা জবাব দেয় সিআরপিএফও।
|
গ্রেনেড হামলা
অনন্তনাগে জঙ্গিদের গ্রেনেড হামলায় এক কনস্টেবল আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অনন্তনাগেই বিজবেহারায় একটি গ্রেনেড হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংবাদমাধ্যম।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications