মন্দিরের বাইরে রাশিয়ার 'ভিক্ষুক', সাহায্যের আশ্বাস সুষমা স্বরাজের
তামিলনাড়ুর কাঞ্চিপুরম মন্দিরের বাইরে ভিক্ষা করা এক রাশিয়ান যুবককে দেশের ফিরতে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
তামিলনাড়ুর কাঞ্চিপুরম মন্দিরের বাইরে ভিক্ষা করা এক রাশিয়ান যুবককে দেশের ফিরতে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তামিলনাড়ুতে বেড়াতে এটিএম কার্ডের পিন লক হয়ে যাওয়ায় মন্দিরের বাইরে বাধ্য হয়ে ভিক্ষা করতে হয় এভাঞ্জলিন নামে ওই রাশিয়ার যুবককে।

কাঁধে ব্যাগপ্যাক, মাথায় টুপি পরে মন্দিরের বাইরে ওই যুবককে ভিক্ষা করতে দেখে অনেকেই অবাক হয়ে যান। দর্শনার্থীরা এভাঞ্জলিনকে আর্থিক সাহায্য করার পাশাপাশি পুলিশকেও গোটা বিষয়টি জানান। পুলিশ এভাঞ্জলিনকে কিছু টাকা দিয়ে তাঁরা তামিলনাড়ুতে রাশিয়ার দূতাবাসে যাওয়ার পরামর্শ দেন। খবর পেয়ে এগিয়ে আসেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। টুইট করে তিনি বলেন, 'এভাঞ্জলিন আপনার দেশ রাশিয়া আমাদের সবসময়ের বন্ধু, চেন্নাইতে আমাদের আধিকারিকরা আপনাকে সবরকম সাহায্য় করবে।
Evangelin - Your country Russia is our time tested friend. My officials in Chennai will provide you all help. https://t.co/6bPv7MFomI
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 10, 2017
উল্লেখ্য, ভারতে আসা কোনও বিদেশি হোক বা বিদেশে আটকে পড়া কোনও ভারতীয়, সাহায্যের হাত চিরকালই বাড়িয়ে দিয়েছেন সুষমা স্বরাজ। চিকিৎসার জন্য ভারতে আসতে চাওয়া বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিককে মেডিক্যাল ভিসার ব্য়বস্থা করে দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications