'শ্রাবণ-ভাদ্র মাসে এমন আর্থিক মন্দা হয়েই থাকে'! মোদী দিলেন নয়া তত্ত্ব

জিডিপির বৃদ্ধি গত আর্থিক বছরের তুলনায় নিম্নমুখী। দেশের সার্বিক আর্থিক পরিস্থিতিও সেভাবে সুখদায়ী খবর দিচ্ছে না। এমন এক পরিস্থিতিতে মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে রীতিমতো অসন্তোষ দানা বেঁধেছে দেশে।

জিডিপির বৃদ্ধি গত আর্থিক বছরের তুলনায় নিম্নমুখী। দেশের সার্বিক আর্থিক পরিস্থিতিও সেভাবে সুখদায়ী খবর দিচ্ছে না। এমন এক পরিস্থিতিতে মোদী সরকারের আর্থিক নীতি নিয়ে রীতিমতো অসন্তোষ দানা বেঁধেছে দেশে। এদিকে, সেই জমাট বাঁধা অসন্তোষ নিয়ে মুখ খুলেছেন দেশের জিএসটি বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর প্রধান তথা বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী।

ভাদ্র মাস বলেই এমন আর্থিক মন্দা! মোদী দিলেন নয়া তত্ত্ব

সুশীল মোদীর যুক্তি , ' সাধারণত প্রতিবছর চক্রাকার আর্থিক মন্দা দেখা দেয় শ্রাবণ-ভাদ্র মাসে । মূলত রাজনৈতিক দলগুলিই এই নিয়ে হইচই করছে। যারা নির্বাচনে হেরে গিয়েছে তারা নিজের অবসাদ জাহির করতেই এমন করছে। ' এই আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রের ৩২ পয়েন্টের রিলিফ প্যাকেজ ও ১০ লাখ ব্য়াঙ্কের সংযুক্তিকরণ সমস্যা কাটিয়ে উঠবে বলে আশাবাদী সুশীল মোদী। আগামী কয়েকদিনের মাথাতেই কেন্দ্রের নেওয়া সিদ্ধান্ত সমস্যা সমাধান করবে বেলও আশ্বস্ত করেন সুশীল মোদী।

বিহারের উপমুখ্যমন্ত্রী হিসাবে সুশীল কুমার মোদীর দাবি, সারা বিশ্বে আর্থিক মন্দা থাকলেও বিহারে তার কোনও প্রভাব পড়বে না। প্রসঙ্গত, গত ৭ বছরে, সবচেয়ে খারাপ আর্থিক অবস্থা এই মুহূর্তে ভারতে। এই বছরের এপ্রিল থেকে জুনের মধ্য়ে ৮ শতাংশ থেকে ৫ শতাংশে পৌঁছে গিয়েছে আর্থিক মন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+