শেষ হবে জ্ঞানব্যাপি মসজিদ শিবলিঙ্গের বিতর্কিত এলাকা বন্ধ করে রাখার সময়কাল, নয়া শুনানি হবে শুক্রবার
সুপ্রিম কোর্টে আগামীকাল জ্ঞানব্যাপি মসজিদের শুনানি হবে। যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছিল তা নিয়েই হবে শুনানি। তা নিয়েই কথা বলবে সুপ্রিম কোর্ট। ওই এলাকা বন্ধ রাখার যে নির্দেশ তার সময়সীমা ফুরোচ্ছে শনিবার। আর আগেই এই নিয়ে ফের শুনানি হবে আদালতে।
সর্বোচ্চ আদালত মে মাসে বলেছিল যে ওই এলাকা সিল করে দিতে, যখন কিছু হিন্দু পিটিশনকারি দাবি করেছিল যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বেনারসের ওই মসজিদের ভিতরে। ওই মসজিদ কাশী বিশ্বনাথ মসজিদের ঠিক গায়েই অবস্থিত। এর ভিতরের একটি অঞ্চল সম্পূর্ণ খুলে দেওয়া হয় ভক্তদের জন্য বছরের একটি দিনে।

মহিলাদের দাবি
তবে পাঁচ জন মহিলা আদালতে গিয়ে দাবি করেন যে, দৈনিক পূজাপাঠের জন্য যাতে অনুমতি দেওয়া হয়। তাঁরা দাবি করেন এর বাইরের দেওয়ালে দেব দেবীর মূর্তি রয়েছে। তাই এটি মন্দির ছিল তা নিশ্চিত তাই এখানে তাঁদের এখানে পূজা করার দাবি জানান তাঁরা।

বেনারস কোর্ট
এরপরে বেনারস কোর্ট বলে যে এর ভিডিওগ্রাফির মাধ্যমে যাতে সমীক্ষা করা হয়। হিন্দু পক্ষ দাবি করে বসে যে ওই সমীক্ষায় নাকি মসজিদের ভিতরে শিবলিঙ্গ খুজে পাওয়া গিয়েছে। একটি পুকুরের মধ্যে থেকে জল যেহেতু ওই মসজিদের ভিতরে প্রবেশ করে আর সেভাবেই মসজিদের ভিতরে শিবলিঙ্গ রয়েছে বলে ধারনা চলে এসেছে।

দাবি ও পাল্টা দাবি
কিন্তু বলা হয় যে ওই যে দাবি করা হচ্ছে তা ভুল। ওটি আসলে উজুখানা। সেখানে মুসলিমদের নমাজের আগে হাত ধোয়া হয়। আর সেখানেই ওই শিবলিঙ্গ রয়েছে বলে দাবি করা হয়। মুসলিম পক্ষ বলে যে ওটি আসলে একটি ঝরনা আর সেটাকেই শিবলিঙ্গ বলে দাবি করা হচ্ছে। তাঁরা হিন্দুদের দাবির পাল্টা দাবি জানিয়ে দাবি করে যে এর কোনও আইনি ঠিকঠাক প্রমাণ নেই। তাই এটা ভুল। তবে বেনারস আদালত আবার ওই পাল্টা চ্যালেঞ্জ তা নস্যাত করে দেয়।

সুপ্রিম কোর্টের নির্দেশ
এরপরেই এত সমস্যার মধ্যে আসে সুপ্রিম কোর্ট এবং ওই যে জায়গা যাকে নিয়ে এত সমস্যা সেটাকেই একদম সিল করে দেওয়ার কথা বলে দেয়। বলে দেওয়া হয় কেউ কেন এর ভিতরে প্রবেশ না করে। গত মাসে আবার বেনারস কোর্ট হিন্দু পক্ষের কার্বন পরীক্ষার দাবি খারিজ করে দিয়েছিল ওই শিবলিং বলে দাবি করা অঞ্চলের।
আদালত তখন স্পষ্ট বলে দিয়েছিল এই দাবি নস্যাৎ করা হচ্ছে এই কারণেই যে যদি এর পক্ষে রায় দেওয়া হয় এবং বৈজ্ঞানিকভাবে তলাশি করা হয় , কার্বন ডেটিং করা হপ্য তাহলে তা সুপ্রিম কোর্টকে অমান্য করা হবে।












Click it and Unblock the Notifications