১৮ টি রাজ্যের মুখ্যসচিবদের তলব করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু কেন?

১৮ টি রাজ্যের মুখ্যসচিবকে তলব করেছে সুপ্রিম কোর্ট৷ আজ মঙ্গলবার ওই সব রাজ্যের মুখ্যসচিবদের আদালতে হাজির থাকার কথা। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কড়া নির্দেশ দিয়েছেন। কিন্তু কেন মুখ্যসচিবদের তলব করা হল?

১৮ টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গও আছে। বাংলার মুখ্যসচিবকেও এদিন হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একেই বাংলায় আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে৷ কিন্তু কেন রাজ্যের উপর ক্ষুব্ধ হল সুপ্রিম কোর্ট ?

supreme court

এই ১৮ টি রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। দ্বিতীয় বিচার বিভাগীয় পে কমিশনের নির্দেশিকা এই সব রাজ্যে কার্যকর করা হয়নি৷ বার বার এই বিষয়ে বলা হয়েছিল। কিন্তু কথা শোনা হয়নি। জুডিশিয়াল পে কমিশনের রাজ্যের বিচার বিভাগের সঙ্গে যুক্তদের বেতন বাড়ানো, পেনশন, অবসরকালীন সুবিধা বিষয়ে সুপারিশ করা হয়েছে৷ এই ১৮ টি রাজ্যে নিয়মগুলি কার্যকর করা হয়নি। সেজন্যই অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে সুপ্রিম কোর্ট।

তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, দিল্লি, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরল, বিহার, গোয়া, হরিয়ানা, ওড়িশা রাজ্যের মুখ্যসচিবদের তলব করা হয়েছে।

কেবল মুখ্যসচিব নয়, রাজ্যগুলির অর্থ সচিবদেরও ডাকা হয়েছে সুপ্রিম কোর্টে৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, তাদের ডেকে পাঠানোর আলাদা কোনও উদ্দেশ ছিল না। কিন্তু এর আগেও শুনানিতে তাঁরা অনুপস্থিত ছিলেন না। এবার সুপ্রিম কোর্টে মুখ্য সচিবদের সশরীরে হাজিরা দিতে হবে। এই কথা জানিয়েছেন প্রধান বিচারপতি।

মুখ্যসচিবরা ভিডিও কনফারেন্সে শুনানিতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু কোনওভাবেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই আবেদন মানেনি। এদিন শুনানিতে অংশ না নিলে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হবে। এ কথাও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+