বিজেপি শাসিত দুই রাজ্যকে মুখের ওপর জবাব সুপ্রিম কোর্টের, দাপুটে রায় সর্বোচ্চ আদালতের
গোটা দেশ জুড়ে একইসঙ্গে মুক্তি পাবে পদ্মাবত আগেই নির্দেশ দিয়েছিল আদালত , তারপরেও নিজেদের রাজ্যে পদ্মাবতকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছিল বিজেপি শাসিত দুই রাজ্য
সেন্সর বোর্ডের ছাড়পত্রেও কাজ হয়নি। নাক গলিয়েছিল বিভিন্ন রাজ্য সরকার। যার জেরে ২৫ তারিখ পদ্মাবত -কে বিজেপি শাসিত চার রাজ্যে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিনেমার নির্মাতা ভায়াকম ১৮। ১৪ তারিখ সর্বোচ্চ আদালত জানিয়েছিল সমস্ত রাজ্যেই একইসঙ্গে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবি।

পদ্মাবতকে আটকানোর শেষ চেষ্টাও জলে গেল বিজেপি-র। সারা দেশে একই সঙ্গে মুক্তি পাবে পদ্মাবত ১৪ জানুয়ারি সেই রায় দিয়েছিল সর্বোচ্চ আদালত। এদিকে এই রায়ের বিরুদ্ধে ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিল গুজরাত ও মধ্যপ্রদেশ তাদের দাবি ছিল তাদের রাজ্যে বন্ধ করা হোক পদ্মাবতের মুক্তি। কার্যত এই দুই রাজ্যের নক্কারজনক প্রস্তাবে চড় মারল সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দিল দেখাতেই হবে পদ্মাবত।
সুপ্রিম কোর্ট এদিন নিজের রায়ে জানিয়েছে , 'এটা একটা নির্দেশ যা মান্য করতেই হবেই, আপনারা (রাজ্যগুলি) নিজেদের বাসিন্দাদের ছবিটি না দেখতে যাওয়ার আবেদন করুন।'
প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়েছেন ,'আমরা একটা নির্দেশিকা দিয়েছি, সেটা সকলকেই মান্য করতে হবে।'রাজ্যদের কার্যত ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অজুহাত দেখিয়ে কোনও সিনেমার রিলিজ হওয়া আটকানো যায় না। যেটাকে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
এই আবেদনে রাজ্য গুলির সঙ্গে তৃতীয় পিটিশনার হিসেবে ছিল কার্ন সেনাও। তারাও আবেদন জানিয়েছিল ইতিহাস বিকৃত করেছে পদ্মাবত, তাই এই ছবির মুক্তি আটকানো হোক। রাণী পদ্মিনীর সঙ্গে মানুষ আবেগপূর্ণ ভাবে যুক্ত তাদের আবেগ আহত হবে এই সিনেমায়।
এছাড়াও এই ছবি মুক্তি আটকে রাস্তা আটকানো, বাস পোড়ানো , বিভিন্ন কাজ করে চলেছে। কিন্ত এসব করেও সর্বোচ্চ আদালতের মত বদলানো যায়নি।
এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এও জানানো হয়, বিশেষজ্ঞরা এই ছবি দেখেছেন, পাশাপাশি ছবিতে বিজ্ঞপ্তিও থাকবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর বিজেপি-র সমস্ত অস্ত্র ভোঁতা হয়ে গেল। আর আইনি পথে কোনও কিছু করার রইল না কোনও রাজ্যের। অতএব ২৫ তারিখ সারা ভারতে একসঙ্গে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির পিরিয়ড ড্রামা 'পদ্মাবত'।












Click it and Unblock the Notifications