Same-Sex Marriage: সমলিঙ্গে বিবাহে মিলল না আইনি স্বীকৃতি, 'রায়ে ভুল নেই,' পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিমে
Same-Sex Marriage: সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি মিলল না সুপ্রিম কোর্টে (Supreme Court)। এসংক্রান্ত সমস্ত রায় পুনর্বিবেচনার (Review Petitions) আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। ২০২৩ সালের রায়ে সুপ্রিম কোর্ট সমকামী সম্পর্ক (Homosexual Relationships) অপরাধ নয় জানালেও সমলিঙ্গে বিবাহে আইনি স্বীকৃতি দেয়নি।
সেই রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। তবে আগের রায়ে কোনও ভুল নেই বলে জানাল শীর্ষ আদালত। রায় পুনর্বিবেচনার আর্জি করে সুপ্রিম কোর্টের মত, আগের রায়ে নাক গলানোর কোনও প্রয়োজন এখনই নেই।

রায় পুনর্বিবেচনার আর্জি শোনেন বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিভি নাগারত্ন, বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ। তাদের তরফে বলা হয়, "বিচারপতি রবীন্দ্র ভাট ও বিচারপতি হিমা কোহলির দেওয়া রায় আমরা পুনর্বিশ্লেষণ করেছি এবং আমাদের মধ্য়ে একজনের (বিচারপতি নরসিমহা) মতামত নিয়েছি।"
এরপর বিচারপতিরা জানান, আগের রায়ে তারা কোনও ভুল খুঁজে পাননি। দুই রায়ই আইন মোতাবেক দেওয়া হয়েছিল। এতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সেইমতো রিভিউ পিটিশন খারিজ করা হল। গত ২০২৪ সালের জুলাইতে আদালতে রিভিউ পিটিশন শোনার মামলা শুরু হয়।
কিন্তু বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI) তখন ওই মামলার বেঞ্চ থেকে সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণে তিনি ওই মামলা শুনবেন না বলে জানান। যার জেরে এসংক্রান্ত রায় ঘোষণাও পিছিয়ে গিয়েছিল।
২০২৩ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছিল সমলিঙ্গের বিবাহ নিয়ে তারা কোনও আইন তৈরি করতে পারে না। আইনি স্বীকৃতি দিতে পারে সংসদ। আদালত কেবল আইনের ব্যাখ্যা দিতে পারে।
রিভিউ পিটিশন শোনার জন্য বেঞ্চে প্রকৃত সাংবিধানিক বেঞ্চের একমাত্র সদস্য ছিলেন পিএস নরসিমহা। কারণ বাকি সদস্যদের মধ্যে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কৌল, রবীন্দ্র ভাট ও হিমা কোহলি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন।
২০২৩ সালে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এতে অপরাধের কিছু নেই। সমলিঙ্গে আকর্ষণ হওয়ার মধ্যে শহুরে মানসিকতা বা এলিটিস্ট কালচারের কিছু নেই। বিচারপতি কৌল জানিয়েছিলেন, প্রধান বিচারপতির রায়ের সঙ্গে তাঁরা সহমত।
শুধুমাত্র যৌন সম্পর্কের দিক থেকে নয়, বরণ পারস্পারিক সম্পর্ক ও অনুভূতির দিক থেকে বিচার করে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দেওয়া প্রয়োজন। পাশাপাশি সমকামী যুগলকে হেনস্থা না করা ও এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সুনিশ্চিত করতেও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications