Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্দু ধর্মের মহত্বকে ছোটো করবেন না, নামবদলের আবেদনে বিজেপি নেতাকে ‘ধমক’ সুপ্রিম কোর্টের

বিচারপতি বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর এই বিচারালয় একটি ধর্মনিরপেক্ষ ফোরাম। হিন্দুধর্ম একটি জীবনধারা। যার কারণে ভারত সবাইকে আত্তীকরণ করেছে। যার কারণে আমরা একসঙ্গে থাকতে পারছি।

আপনি কি দেশকে অগ্নিগর্ভ করে রাখতে চান? চান সর্বদা ধর্মীয় উত্তেজনায় ফুটতে থাকুক দেশ? আদালতে বিজেপি নেতাকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তাঁর পরামর্শ, হিন্দু ধর্মের মহত্বকে ছোটো করবেন না। এই বলেই তিনি বিজেপি নেতার শহরের নামবদলের আবেদন খারিজ করে দিলেন।

হিন্দুত্বের প্রশ্নে সুপ্রিম কোর্টে 'ধমক' খেলেন বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। সুপ্রিম কোর্ট তাঁর আবেদন খারিজ করে জানায়, হিন্দু ধর্মে কোনও গোঁড়ামি নেই। তাই এমন কিছু করবেন না যাতে হিন্দু ধর্মের মতহত্ব ছোটো হয়ে যায়। আরও উদানমনা হওয়ার পরামর্শ বিচারপচতি দিনের বিজেপির হিন্দুত্ববাদী এই নেতা তথা অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়কে।

হিন্দু ধর্মের মহত্বকে ছোটো করবেন না, বিজেপি নেতাকে ‘ধমক’

সোমবার সুপ্রিম কোর্টে বিজেপি নেতা অশ্বি্নী উপাধ্যায় ঐতিহাসিক স্থানগুলির নাম পরিবর্তনের জন্য একটি আবেদন দাখিল করেন। সেই আবেদনে তিনি লেখেন, 'বিদেশি বর্বর আক্রমণকারীদের নামে' কথাটি। তা নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি কে এম জোসেফ ও বিচারপতি বিভি নাগারথনার ডিভিশন বেঞ্চ।

বিচারপতির ডিভিশন বিজেপি নেতা তথা অ্যাডভোকেট অশ্বিনী উপাধ্যায়কে প্রশ্ন করেন, এই আবেদন কি দেশকে উত্তপ্ত রাখতেই করেছেন। আপনি এর মাধ্যমে কি দেশকে বিভাজনের দিকে নিয়ে যেতে চাইছেন। আপনার আবেদনে একটি নির্দিষ্ট দিকে আঙুল তোলা হয়েছে। আপনি সমাজের বিশেষ একটি অংশকে নীচে নামিয়ে দিয়েছেন।

বিচারপতি বলেন, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর এই বিচারালয় একটি ধর্মনিরপেক্ষ ফোরাম। হিন্দুধর্ম একটি জীবনধারা। যার কারণে ভারত সবাইকে আত্তীকরণ করেছে। যার কারণে আমরা একসঙ্গে থাকতে পারছি। ব্রিটিশদের বিভাজন নীতি আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করেছে। আমরা যেন সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি না ফিরিয়ে আনি।

বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় এদিন বেদ ও পুরাণে উল্লিখিত অনেক ঐতিহাসিক স্থানের কথা উল্লেখ করে বলেন, সেইসব স্থান এখন বিদেশি লুটেরাদের নামে নামকরণ করা হয়েছে। তিনি বেলন, লোধী, গজনি, ঘোরীর নামে আমাদের অনেক জায়গা বা রাস্তার নাম রয়েছে। কিন্তু কোথাওয়া পাণ্ডবদের নামে কোনো রাস্তা নেই। যদিও ইন্দ্রপ্রস্ত যুধিস্থির নির্মাণ করেছিলেন, সেই জায়গার নাম হয়েছে ফরিদাবাদ, এই নামকরণ হয়েছিল লুটেরার নামে। ভারতের সঙ্গে লোধী, গজনি, ঘোরী বা ঔরঙ্গজেবের সম্পর্ক কী?

এরপর বিচারপতি জোশেফ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, রাস্তার সঙ্গে ধর্মীয় উপাসনের কী সম্পর্ক থাকতে পারে? মুঘল সম্রাট আকবর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি সৃষ্টির চেষ্টা করেছিলেন। এরপর বিচারপতি তাঁকে জিজ্ঞাসা করেন কীভাবে ইতিহাস থেকে আক্রমণকে দূরে রাখা যায়। ডিভিশন বেঞ্চ যে এ ধৎনের কোনও মামলা শুনতে আগ্রহী নয়, তা স্পষ্ট করে দেয় এরপরই। কোনওভাবেই এই আবেদনে অনুমতি দেওয়া হবে না। বিচারপতি বলেন, কোনও ধর্ম নয়, দেশের কথা মাথায় রাখুন, মাথায রাখুন হিন্দু ধর্মে কোনও গোঁড়ামি নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+