Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমকামী যৌনতা আর অপরাধ বলে গণ্য হবে না, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সমকাম যৌনতা আর অপরাধ নয়। ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে।

সমকাম যৌনতা আর অপরাধ নয়। ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। সমকাম মানুষের মৌলিক অধিকার বলে জানিয়ে দিয়েছে এই বেঞ্চ।

দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছে সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে।

সুপ্রিম কোর্টের এদিনের রায়ে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারায় সমকামীদের মধ্যে যৌন সম্পর্ককে আর অপরাধ বলে গণ্য করা যাবে না। যদিও, এই ধারায় পশুদের সঙ্গে মানুষের যৌন সম্পর্ককে অপরাধ বলেই গণ্য করা হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। একটা মানুষের শরীরের ভিতরে থাকা জেনেটিক ফর্মেশন কেমন হবে তা তার হাতে থাকে না। একটা মানুষের সমকামী হওয়াটা জিন ঘটিত ব্যাপার। সুতরাং, বাকি অন্যদের মতোই সমকামীদেরও স্বাভাবিক অধিকার রক্ষার স্বাধীনতা পাওয়া উচিত বলেও মত দেয় শীর্ষ আদালত।

ঐতিহাসিক রায়দানের পরই এলজিবিটি কমিউনিটির মধ্যে উৎসব শুরু হয়ে যায়। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু সবখানেই এলজিবিটি কমিউনিটির সদস্যরা সেলিব্রেট করতে শুরু করেন। আনন্দে অনেকে কেঁদেও ফেলেন।

দীর্ঘদিন ধরেই ৩৭৭ নম্বর ধারাকে বাতিল করার দাবি তুলেছেন সমকামীরা। ১৭ জুলাই শীর্ষ আদালত ৩৭৭ নিয়ে তার চূড়ান্ত রায়দান স্থগিত রাখে। তখনই জানানো হয়েছিল যে এই নিয়ে ৬ সেপ্টম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে। ৩৭৭ নম্বর ধারায় বলা হয়েছে কেউ একই লিঙ্গের মধ্যে যদি যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা অপরাধ। ব্রিটিশ আমলে তৈরি এই আইন-এর যৌক্তিকতা নিয়ে বহু বছর ধরে বিতর্ক তৈরি হয়। নরেন্দ্র মোদী সরকারও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সুপ্রিম কোর্টের উপরে ছেড়ে দিয়েছিল। শীর্ষ আদালতও বুঝিয়ে দিয়েছিল ৩৭৭-এ সমকামী সম্পর্ককে যে অপরাধ বলে গণ্য করা হয়েছে তা বর্তমান সময়ে গ্রহণযোগ্য নয়। তাই সমকামীরা আশা করছিলেন শীর্ষ আদালত ৩৭৭-কে নির্মূল করার পক্ষেই রায় দেবে। তাঁদের আশার পক্ষেই বৃহস্পতিবার ঐতিহাসিক রায় শোনাল শীর্ষ আদালত।

শীর্ষ আদালত আগেই জানিয়েছিল এরকমটা ভাবার কোনও কারণ নেই যে সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক না থাকলে সমাজে কোনও অপরাধ সংঘটি হবে না। আরও জানানো হয়েছিল যে, সমকামীদের মধ্যে যৌন সম্পর্ক যদি মেনে নেওয়া না যায় তাহলে সমাজের কলঙ্ক ও বঞ্চনা চলতেই থাকবে। এমনকী ৩৭৭-কে রেখেও দেওয়া হয় তাহলেও সমস্ত দিক থেকেই এতে বলা অপরাধ-এর প্রয়োজনীয়তাকে বিচার করা দরকার বলেও জানিয়ে দিয়েছিল শীর্ষ আদালত।

{document1}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+