আদানি গ্রুপ নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট কি যথাযথ, সেবিকে তদন্তের দায়িত্ব সুপ্রিম কোর্টের
আদানির বিরু্দ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট কতটা সত্য। শেয়ারের দামের হেরফের করা হয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। সেই কারণেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল।
আদানি গ্রুপের শেয়ার ধস নিয়ে হিন্ডেনবার্গ যে রিপোর্ট সামনে এনেছে, তা কি যথাযথ? আদানি কি যথাযথভাবে সেবি নিয়ন্ত্রিত বিধি মেনে সবমস্ত কাজ করেছে, তা খতিয়ে দেখতে সেবিকেই তদন্তের দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে ১৯ ধারা লঙ্ঘণ করা হয়েছে কি না, তা যথাযথ খতিয়ে দেখতে হবে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সেবিকে। সেবি মূলত খতিয়ে দেখবে আদানিরা ১৯-এর ধারা লঙ্ঘন করেছে কি না। হিন্ডেনবার্গ যে অভিযোগ তুলেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, তা কতটা সত্য় তা স্থির হয়ে যাবে, যদি সেবি খতিয়ে দেখে আদানি গোষ্ঠীরা সেবি নির্ধরিত বিধিগুলি মেনে চলেছে কি না।
সুপ্রিম কোর্ট বলেছে তা জানাতে পারবে সেবিই। সেবিকে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট সেই সঙ্গে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে। সেই কমিটি তদন্ত করে দেখবে আদানির বিরু্দ্ধে হিন্ডেনবার্গের রিপোর্ট কতটা সত্য। শেয়ারের দামের হেরফের করা হয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার। সেই কারণেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হল।
আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ তোলা হয়েছে হিন্ডেনবার্গের পক্ষ থেকে। শীর্ষ আদালত তা খতিয়ে দেখতে চাইছে। বিশেষজ্ঞ কমিটি গঠন করে তা স্পষ্ট হতে চাইছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আপাতত সেবি ও বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে।
এর আগে আদানি শেয়ার ধসের পর বিনিয়োগকারীদের সুরক্ষায় বিধিবদ্ধ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্র ও সেবিকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেইমতো কেন্দ্র বিশেষজ্ঞ কমিটি গড়তে সম্মত হয়। কিন্তু শেয়ারের নিয়ন্ত্রক ব্যবস্থায় মুখ বন্ধ খামে কেন্দ্রের প্যানেল তৈরির পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ সামনে আসে। আদানি গ্রুপের শেয়ার ক্র্যাশের পরিপ্রেক্ষিতে স্টক মার্কেটের জন্য নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রকে বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরির প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সিল বন্ধ খামে সেই পরামর্শ গ্রহণ করতে অস্বীকার করেছে। এবার সুপ্রিম কোর্টে নিজেই বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিল। ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেওয়া হল রিপোর্ট তৈরির। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ স্বচ্ছতা চায় তারা। সেখানে কোনও গোপনীয়তা রক্ষা করা যাবে না।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications