শাহিনবাগের আন্দোলকারীদের পাশে সুপ্রিম কোর্ট নির্ধারিত মধ্যস্থতাকারী, কি রিপোর্ট দিলেন আদালতে

শাহিনবাগের আন্দোলকারীদের পাশে সুপ্রিম কোর্ট নির্ধারিত মধ্যস্থতাকারী, কি রিপোর্ট দিলেন আদালতে

শাহিনবাগের আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী। সুপ্রিম কোর্টে যে রিপোর্ট মধ্যস্থতাকারী ওয়াজহাত হাবিবুল্লা জমা দিয়েছেন তাতে তিনি উল্লেখ করেছেন শাহিনবােগ প্রতিবাদীরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছেন। পুলিসই অকারণে রাস্তা আটকে রেখেছে।

সুপ্রিম কোর্টে রিপোর্ট মধ্যস্থতাকারীর

সুপ্রিম কোর্টে রিপোর্ট মধ্যস্থতাকারীর

পথ আটকায়নি শাহিনবাগের আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টে এমনই রিপোর্ট জমা দিয়েছেন মধ্যস্থতাকারী ওয়াজহাত হাবিবুল্লা। তিনি রিপোর্টে লিখেছেন শাহিনবাগে আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তাঁরা কোনও রকম পথ আটকে রাখেননি। উল্টে পুলিসই পাঁচটি রাস্তা আটকে রেখেছে। সেটা মুক্ত করে গিলে আর কোনও ট্রাফিক সমস্যা থাকবে না।

সরকারের আলোচনায় বসা উচিত

সরকারের আলোচনায় বসা উচিত

সুপ্রিম কোর্টের মধ্যস্থতাকারী রিপোর্টে লিখেছেন অত্যন্ত শান্তপূর্ণ পথেই আন্দোলন চলছে শাহিনবাগে। সরকারের উচিত প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসা। কয়েকদিন আগেই শাহিনবাগের প্রতিবাদীরা অমিত শাহের বাড়ির পথে অভিযান চালিয়েছিলেন। তখন পুলিস তাঁদের পথ আটকায়। তারপরেই সুপ্রিম কোর্ট মধ্যস্থতাকারী নিয়োগ করেন।

লিখিত প্রতিশ্রুতি দাবি

লিখিত প্রতিশ্রুতি দাবি

শাহিনবােগর আন্দোলনকারীরা মধ্যস্থতাকারীদের কাছে লিখিত প্রতিশ্রুতি দাবি করেছেন। তাঁরা দাস দফা দাবিতে জানিয়েছেন প্রতিবাদীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যাঁরা তাঁদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন তাঁদের কঠোর শাস্তি দিতে হবে। এবং সিএএ নিয়ে সরকার পক্ষকে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+