অযোধ্যা মামলা ফের ফিরতে পারে নিম্ন বেঞ্চে, সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাংবিধানিক বেঞ্চ এই মামলা শুনবে নাকি অযোধ্যা মামলা নিম্ন বেঞ্চে শোনা হবে তা নিয়ে নির্দেশ দেওয়া হবে।
রাম জন্মভূমি - বাবরি মসজিদ মামলায় অন্যতম পক্ষ অখিল ভারতীয় হিন্দু মহাসভা মধ্যস্থতার জন্য তিনটি নাম প্রস্তাব করেছে। তাঁরা হলেন - প্রাক্তন মুখ্য বিচারপতি দীপক মিশ্র, জগদীশ সিং খেহর ও প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি একে পট্টানায়েক। এদিকে নির্মোহী আখড়াও তিনজনের নাম প্রস্তাব করেছে। এঁরা হলেন - বিচারপতি কুরিয়েন জোসেফ, একে পট্টনায়েক ও জিএস সিংভি।

এদিকে মুসলমানদের তরফে যাঁরা ছিলেন তাঁরা এদিন কারও নাম মধ্যস্থতার জন্য প্রস্তাব করেননি।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাংবিধানিক বেঞ্চ এই মামলা শুনবে নাকি অযোধ্যা মামলা নিম্ন বেঞ্চে শোনা হবে তা নিয়ে নির্দেশ দেওয়া হবে।
এদিন আদালত অযোধ্যা মামলার শুনানি চালিয়েছে। মধ্যস্থতাকারী নিয়োগ করার আর্জি জানানোয় আদালত নাম চেয়েছিল।
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এদিন অযোধ্যা মামলা শুনেছে। বিচারপতি এসএ বোবডে, বিচারপতি এনভি রামানা, বিচারপতি ইউইউ ললিত ও বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই বেঞ্চে বিচারপতি হিসাবে রয়েছেন।












Click it and Unblock the Notifications