সুপ্রিমকোর্টের বড়সড় নির্দেশ টেলিকম সংস্থাগুলিকে , উঠল ১.৪৭ লক্ষ কোটি টাকার প্রসঙ্গ
১.৪৭ লক্ষ কোটি টাকার 'অ্যাডজাস্ট গ্রস রেভিনিউ' প্রসঙ্গে কেন পদক্ষেপ নিচ্ছে না টেলিকম সংস্থাগুলি? এমন প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্ট টেলিকম সংস্থাগুলিকে বড়সড় নির্দেশ দিল। গোটা বিষয়ে টেলিকম সংস্থাগুলির কী অবস্থান তা জানতে চেয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। আগামী ১৭ মার্চের মধ্যে এই ডিপোজিট অ্যামাউন্ট জমা দিতে বলেছে সুপ্রিমকোর্ট।

সুপ্রিম কোর্ট এদিন সাফ বার্তায় কেন্দ্রকে এবিষয়ে উদ্যোগী হওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে, কিছুদিন আগে কেন্দ্রের আমলারা এই বিষয়ে পদক্ষেপ না নেওয়ার যে নির্দেশ দিয়েছিলেন, তা যেন কেন্দ্র সত্ত্বর তুলে নেয়। যদি নির্দেশ তুলে নেওয়া না হয় ,তাহলে সেই সংশ্লিষ্ট দফতরের অফিসারের উপর ব্যবস্থা নিতে বাধ্য হবে আদালত।
'অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ' বা এজিআর নিয়ে এর আগে ভারতী এয়ারটেল, ভোডাফেন আইডিয়া, টাটা টেলিসার্ভিসেস সহ একাধিক সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারা জানিয়েছিল যে এজিআর নিয়ে সুপ্রিম কোর্ট আগে যে নির্দেশ দিয়েছে,তা যেন পুর্নিবিবেচনা করা হয়। আর সই পুর্নবিবেচনা করার আবেদন খারিজ করে দিয়েছিল আদালত। এরপর এই বিষয়ে আজ নতুন করে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।












Click it and Unblock the Notifications