ইভিএম নিয়ে ২১ দলের আর্জি সুপ্রিম কোর্টে, কমিশনকে কী নির্দেশ আদালতের
ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ২১টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত।
ইভিএম নিয়ে সুপ্রিম কোর্ট ২১টি আলাদা রাজনৈতিক দলের যৌথ আবেদনের শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ দিল শীর্ষ আদালত। আর্জি ছিল, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে অন্তত ৫০ শতাংশ ইভিএমের ফলাফলকে ভিভিপ্যাটের সঙ্গে ক্রস চেক করতে হবে। সেই প্রসঙ্গেই কমিশনকে নোটিশ দিয়েছে আদালত। আগামী ২৫মার্চ ফের মামলার শুনানি হবে।

এদিন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বাধীন বেঞ্চ কমিশনকে একজন সিনিয়র অফিসার নিয়োগ করে আদালতকে সাহায্য করতে বলেছে।
Supreme Court issues notice to the Election Commission on plea of 21 Opposition parties seeking direction that 50 per cent EVM results are matched and crosschecked with VVPATs before the declaration of results in the upcoming General Elections. pic.twitter.com/YP1aTHJu46
— ANI (@ANI) March 15, 2019
রাজনৈতিক দলগুলির দাবি, অন্তত পঞ্চাশ শতাংশ ইভিএম খতিয়ে দেখতে হবে। যেখানে ভিভিপ্যাট ব্যবহার হচ্ছে তাও খতিয়ে দেখে যাচাই করতে হবে। পেপার অডিট ট্রেইল চেক মাত্র বিধানসভা কেন্দ্রের একটি বুথে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই বিজ্ঞপ্তি নাকচ করতেও আদালতে আবেদন জানানো হয়েছে।
A bench headed by Chief Justice Ranjan Gogoi also asked Election Commission to depute a senior officer to assist the court and posted the matter for next hearing on March 25. https://t.co/Qlqiwocsg5
— ANI (@ANI) March 15, 2019












Click it and Unblock the Notifications