নির্ভয়ার ধর্ষক মুকেশের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
ফাঁসি কার্যকর করায় আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল নির্ভয়ার দোষী মুকেশের আবেদন।
ফাঁসি কার্যকর করায় আর কোনও বাধা রইল না। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল নির্ভয়ার দোষী মুকেশের আবেদন। রাষ্ট্রপতির ক্ষমার আর্জি খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মুকেশ। গতকাল আদালতে শুনানি চলাকালীন মুকেশ জানায় তিহার জেলে তাঁকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে।

বুধবার শুনানি শুরু হতেই আদালত মুকেশের সব অভিযোগ ভিত্তিহীন জানিয়ে আবেদন খারিজ করে দেয়। যার জেরে আর ফাঁসির সাজা কার্যকর হওয়ার কোনও বাঁধা রইল না। গত ১৭ জানুয়ারি রাষ্ট্রপতি তাঁদের ক্ষমা প্রার্থনার আর্জি খারিজ করে দেয়। ২০১৬ সালে নারকীয় ধর্ষণকাণ্ডে মূল দোষীদের ফাঁসি কার্যকর করার কথা ফেব্রুয়ারির ১ তারিখ।
ইতিমধ্যেই তিহার জেলে নির্ভয়ার দোষীদের ফাঁসি কার্যকর করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ফাঁসুড়ে নিয়ে আসা হয়েছে উত্তর প্রদেশ থেকে। কড়া নজরদারিতে রাখা হয়েছে ফাঁসির সাজা প্রাপ্ত আসামীদের।












Click it and Unblock the Notifications