'The Kerala Story' কেন নিষিদ্ধ বাংলায়? রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

দ্য কেরল স্টোরি নিয়ে রাজ্যের অস্বস্তি বাড়ল সুপ্রিম কোর্টে। গোটা দেশেই কার্যত শান্তিপূর্ণ চলছে কেরল স্টোরি। কিন্তু কেন পশ্চিমবঙ্গে এই সিনেমাকে নিষিদ্ধ করা হচ্ছে? এই বিষয়ে বক্তব্য চেয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। বাংলার পাশাপাশি তামিলনাড়ু সরকারকেও এই নোটিশ দেওয়া হয়েছে।

অশান্তির আশঙ্কায় বাংলায় নিষিদ্ধ কেরল স্টোরি। কোনও সিনো হলে তা দেখানো যাবে না বলে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। আর তা নিয়েই মামলা সুপ্রিম কোর্টে। রাজ্যের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন সিনেমার নির্মাতারা।

The Kerala Story কেন নিষিদ্ধ বাংলাতে?

আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আর সেই মামলায় রাজ্যের হয়ে এদিন সওয়াল-জবাবে অংশ নেন মনু সিংভি।

অন্যদিকে সিনেমা নির্মাতাদের হয়ে সওয়াল জবাবে অংশ নেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। মামলার শুনানিতে রাজ্যের তরফে মনু সিংভি বলেন, সিনেমাটির প্রদর্শন হলে আইন শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এমনকি এই বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্টের উল্লেখ করা হয়।

পাশাপাশি 'ওয়েস্ট বেঙ্গল সিনেমাস আইনে'র উল্লেখও রাজ্যের তরফে এদিন উল্লেখ করা হয়। যদিও বাংলাতে আগেও সিনেমা নিষিদ্ধ করা হয়েছে বলে এদিন সওয়াল করেন আবেদনকারীদের তরফে। এদিন দীর্ঘক্ষণ এই বিষয়ে মামলার শুনানি চলে।

আর সেখানে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এদিন করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, গোটা দেশে ইতিমধ্যে সিনেমাটা মুক্তি পেয়েছে। যার বাইরে কখনই পশ্চিমবঙ্গ নয়। ফলে সেখানে হঠাত কেন নিষিদ্ধ করা নিয়ে এমন সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ।

তবে, তবে সিনেমাটি দেখা না দেখার বিষয়টি মানুষের উপরেই ছাড়া কথাও এদিন পর্যবেক্ষণে জানায় আদালত। পাশাপাশি প্রধান বিচারপতি চন্দ্রচূড় এই প্রসঙ্গে আরও বলেন যে, জনবিন্যাসের নিরিখে পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতোই তাহলে সমস্যা কোথায়?

কেরল স্টোরি মমতা

আর এরপরেই রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের। বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও বন্ধ দ্য কেরল স্টোরির প্রদর্শন। সে সরকারকে নোটিশ দেওয়ান হয়েছে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার দ্য কেরালা স্টোরির প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করার পরেই এর বিরোধিতা করেন অভিনেত্রী শাবানা আজমি। সেন্সর বোর্ড থেকে পাস হওয়া ফিল্মকে নিষিদ্ধ করার ডাক দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

বলে রাখা প্রয়োজন, সুপ্রিম নোটিশ প্রসঙ্গে এক টেলিভিশনে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, প্রধান বিচারপতি হিসাবে এহেন পর্যবেক্ষণ করতেই পারে। নোটিশের জবাব নিশ্চয় রাজ্য দেবে। তবে আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্য সিদ্ধান্ত চুড়াকন্ত বলে মনে করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+