ভারতীয় বিনিয়োগকারীদের কীভাবে রক্ষা, আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে সেবিকে সুপ্রিম-প্রশ্ন
সুপ্রিম কোর্ট জানিয়েছে নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। সেজন্যও সেবির পরামর্শ জরুরি। সেবিকে বলা হয় কীভাবে নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করা যায়, তার রূপরেখা জানাতে।
আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে ভারতীয় বিনিয়োগকারীরা প্রবল সমস্যায় পড়েছে। কীভাবে সেখান থেকে রক্ষা পাবেন ভারতীয় বিনিয়োগকারীরা। তা নিয়ে সেবিকে জিজ্ঞাসা ছুড়ে দিল সুপ্রিম কোর্ট। ভারতের শীর্ষ আদালত সেবিকে উপায় বের করার আকর্জি জানিয়েছে ভবিষ্যতে ভারতীয় বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য।
আমেরিকার শর্ট বিক্রেতা হিন্ডেনবার্গের রিসার্চে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ তোলে। এই সম্পর্কে সুপ্রিম কোর্ট বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রতিক্রিয়া চায়। শুধু প্রতিক্রিয়াই নয় একটা বিধিবদ্ধ উপায় বের করার আর্জি জানানো হয়। শীর্ষ আদালত চাইছে যে করেই হোক ভবিষ্যৎ বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখতে।

শীর্ষ আদালত এদিন স্পষ্ট করেই জানিয়ে দেয়, ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা করার করতে হবে। সামগ্রিক বিষয় খতিয়ে দেখে আদালত সেটাই মনে করছে। এ জন্য বিচারপতি বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে উপায় বের করে তা জানাতে হবে সুপ্রিম কোর্টকে।
একইসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করতে হবে। সেজন্যও সেবির পরামর্শ জরুরি। সেবিকে বলা হয় কীভাবে নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করা যায়, তার রূপরেখা জানানো হোক। সুপ্রিম কোর্ট বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর পাশাপাশি আরও কিছু উপায় জানতে চাইছে।
শীর্ষ আদালতে এদিন দুটি আবেদনের শুনানি চলে। এই দুটি পিটিশনে হিন্ডেনবার্গ রিপোর্টের তদন্ত চাওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ১৩ ফেব্রুয়ারি সোমবার হবে। সলসিটর জেনারেল তুষার মেহতা সেবির প্রতিনিধিত্ব করেছিলেন অর্থমন্ত্রক সম্পর্কিত এই মামলায়।
জোড়া আবেদনের শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সলিটির জেনারেল তুষার মেহতার উদ্দেশে বলেন, এটা একটা খোলামেলা আলোচনা। কারণ এখানে ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষার প্রশ্ন রয়েছে। ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষার একটা উপায় বের করতে হবে।
শুধু কী ঘটেছে, তার ফলে কী হয়েছে, সেটাই নয়। ভবিষ্যৎকে সুরক্ষিত করার বড় দায়িত্ব রয়েছে আদানি-হিন্ডেনবার্গ ইস্যুর পর। সেবিও তার তদন্ত করছে। আর সবাই জানে এটা কোনো জাদুকরী বিষয় নয়। ভবিষ্যৎ বিনিয়োগকারীদের সুরক্ষিত করতে ভাবতে হবে, উপায় বের করতে হবে। সেবিকে এ জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
এজন্য সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছে। সেবি বা অন্য কোনও নিয়্ন্ত্রক সংস্থার উপর সন্দেহ না করেই নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করার কথা বলেছে। এ জন্য যদি আইনের কিছু পরিবর্তন করতে হয় করতে হবে। কিন্তু এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকেন।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ












Click it and Unblock the Notifications