বাংলার জেলে গর্ভবতী হয়ে পড়ছেন মহিলারা! স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, রিপোর্ট তলব
Women Getting Pregnant In Jail: রাজ্যের জেলগুলির অমানবিক পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। এবার এই ঘটনায় বিষ্ময় প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ঘটনায় বিস্তারিত রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট।
শুধু বাংলাই নয়, গোটা দেশের বিভিন্ন রাজ্যে জেল বন্দি মহিলারা গর্ভবতী (Women Getting Pregnant In Jail) হয়ে পড়ছে বলে অভিযোগ।আর এরপরেই এই বিষয়ে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আসানুদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে।

শুধু তাই নয়, এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব (Women Getting Pregnant In Jail) করেছে শীর্ষ আদালত। এই মামলায় বর্ষীয়ান আইনজীবী গৌরব অগরওয়ালকে আদালত বান্ধব নিযুক্ত করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আর এরপরেই এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যের জেলগুলিতে অমানবিক পরিস্থিতি। মহিলা বন্দীরা (Women Getting Pregnant In Jail) জেলের ভিতরে অন্তস্বত্তা হয়ে পড়ছেন। কোন পুরুষ জেলে প্রবেশ না করতে পারেন, সেই আর্জি জানিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে দৃষ্টি আকর্ষণ আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জ।
শুধু তাই নয়, এর জেরে ১৯৬ জন শিশুর জন্ম হয়েছে বলেও আদালতকে জানান আইনজীবী। রাজ্যের বিভিন্ন জেলে তাঁরা রয়েছে বলেও জানান তিনি। বিষয়টি শুনে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বিষয়টি খুব সিরিজাস বলেও পর্যবেক্ষণে জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আর এরপরেই প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এই সংক্রান্ত সব মামলা বিশেষ ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন। সেই মতো আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। সেদিন মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।
অন্যদিকে সুপ্রিম কোর্টের 'আদালত বান্ধব' আইনজীবী গৌরব অগরওয়াল কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের আদালত বান্ধব আইনজীবী তাপস ভঞ্জের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে।
রাজ্যের জেলগুলির অবস্থা এবং মহিলাদের গর্ভবতী হয়ে পড়া নিয়ে যাবতীয় তথ্য নিয়েছেন বলে খবর।সেই মতো সুপ্রিম কোর্টকে তিনি রিপোর্ট দেবেন বলেও জানা গিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী সর্বোচ্চ আদালত কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications