গরমের ছুটির মেয়াদ বাড়ল রাজ্যের সরকারি স্কুলগুলিতে

ক্রমেই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। গরমের হাঁসফাঁসানিতে আরও অস্বস্তি যোগ করেছে আর্দ্রতা। এরকম এক পরিস্থিতিতে কচিকাঁচাদের অবস্থা আরও করুণ।

ক্রমেই বেড়ে চলেছে উষ্ণতার পারদ। গরমের হাঁসফাঁসানিতে আরও অস্বস্তি যোগ করেছে আর্দ্রতা। এরকম এক পরিস্থিতিতে কচিকাঁচাদের অবস্থা আরও করুণ। রোদে যেখানে বের হতেই ভয় পাচ্ছেন বড়রা সেখানে স্কুল পড়ুয়াদের পরিস্থিতির কথা মাথায় রেখেই মেয়াদ বাড়ানো হল গ্রীষ্মের ছুটির।

গরমের ছুটির মেয়াদ বড়াল রাজ্যের সরকারী স্কুলে

রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে , আগামী ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারী স্কুলে ছুটি থাকবে। গরমের ছুটির মেয়াদ যাতে বেসরকারি স্কুলগুলিও বাড়িয়ে দেয়, তার জন্য বেসরকারি স্কুলকেও আবেদন জানিয়েছে রাজ্য সরকার। এদিকে, আজ প্রবল গরমে কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। বাঁকুড়া, ঝাড়গ্রাম প্রভৃতি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছিল ৪৩ ডিগ্রির কাছাকাছি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মৌসুমী বায়ু দুর্বল হওয়ার কারণে এবং বায়ু মণ্ডলের নিচের দিকে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে বাতাস বয়ে যাওয়ার কারণে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি মানের তাপপ্রবাহ চলবে।অন্যদিকে, উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বজ্র বিদ্যুতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু অংশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+