Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাবা ছেড়েছেন দল, ছেলে অনিল দিলেন বিজেপির মন্ত্রিসভা থেকে ইস্তফা

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে মনোমালিন্যের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও বিধায়ক পদ এবং বিজেপি থেকে সরছেন না অনিল শর্মা

মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে মনোমালিন্যের জেরে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও বিধায়ক পদ এবং বিজেপি থেকে সরছেন না হিমাচল প্রদেশের শক্তি মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরামের পুত্র অনিল শর্মা। মান্ডির বিজেপি বিধায়কের বক্তব্য, দলের বিরুদ্ধে তাঁর কোনো অভিযোগ নেই। তাঁর দ্বন্দ্ব হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে বলে জানিয়েছেন অনিল শর্মা।

হিমাচলে জয়রামের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন অনিল

যদিও ইতিমধ্যেই বিজেপি ছেড়ে কংগ্রেস শিবিরে ফিরেছেন হিমাচল প্রদেশের পদত্যাগী শক্তি মন্ত্রী অনিল শর্মার বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী সুখরাম। মান্ডি লোকসভা কেন্দ্রে বিজেপির তরফে টিকিট না পেয়ে, সেখানেই কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন অনিল শর্মার পুত্র আশ্রয় শর্মাও। নিজের বিধানসভা কেন্দ্রে ছেলের বিরুদ্ধে প্রচারে নামতে অস্বীকার করায়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, অনিল শর্মার সম্পর্কে অপমানজনক কথা বলেন বলে অভিযোগ।

আর তাতেই ক্ষুব্ধ হিমাচল প্রদেশের শক্তি মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দফতরে নিজের ইস্তফাপত্র জমা দিয়ে আসেন। ১৯৯৩ ও ২০১২ সালে হিমাচল প্রদেশে বীরভদ্র সিংয়ের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারে, মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন অনিল শর্মা। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+