Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Vote 2024: EVM হ্যাকিংয়ের বড় প্ল্যানিং চলছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুকান্তর

শেষ দফার ভোটর আগেই ইভিএম নিয়ে তরজা শুরু। জেলায় জেলায় ইভিএমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি প্রার্থীরা। সুকান্ত মজুমদার এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন ইভিএম হ্যাক করার জন্য আইপ্যাক টুকরে টুকরে গ্যাংয়ের বিশেষ সদস্যকে নিয়ে এসেছে।

পুলিশের আশ্রয়ে নিরাপদে রয়েছে টুকরে টুকরে গ্যাংয়ের সেই সদস্য। এবং ভোটের আগে ইভিএম থেকে হ্যাকিং করে ভাড়া করে আনা হয়েছে বিশেষজ্ঞকে। তার জন্য দলীয় কর্মী সজাগ এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ইভিএমে কারচুপি করা হলে বিজেপিও ছেড়ে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Sukanta Majumder

রাজ্যের অধিকাংশ কেন্দ্রেই ভোট শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছে কেবল কলকাতা এবং দুই ২৪ পরগন। তাও উত্তর ২৪ পরগনা অনেক জায়গাতে ভোট হয়ে গিয়েেছ। ১ জুনের ভোট শেষ হলেই ৪ জুন মেগা ইভেন্টের অপেক্ষায় থাকবে গোটা দেশ। ফের মোদীই প্রধানমন্ত্রী আসনে বসবে বলে আত্মবিশ্বাসী বিজেপি। কিন্তু বাংলায় কী হবে তা নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে।

এরই মাঝে আবার ইভিএম নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। গত রবিবার কাঁথিতে স্ট্রং রুমে বিজেপি কর্মীরা অবধে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ এবং এক বিজেপি কর্মীকে গ্রেফতারও করা হয়। তারপরেই বাঁকুড়া এবং হুগলিতে বিজেপি প্রার্থীরা স্ট্রং রুমে তৃণমূল কর্মীরা ঢুকছে বলে অভিযোগ করা হয়।

বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ অভিযোগ বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার এবং বিষ্ণুপুরের আইসি স্ট্রং রুমে ঢুকেছিলেন বলে অভিযোগ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য ভোট হয়ে যাওয়ার পর ইভিএম সিল করে নিয়ে আসা হয় স্ট্রং রুমে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে ইভিএম রাখা হয়। সেখানে সিসিভিও থাকে। রাজ্য পুলিশ সেখানে কি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি প্রার্থী। যদিও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল অভিযোগ করেছিলেন হেরে যাবে বুঝতে পেরেই এই সব নাটক করছে বিজেপি।

তার পরেই আবার গতকাল রাতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনিও অভিযোগ করেন যে সিসিটিভি নেই স্ট্রং রুম চত্ত্বরে ফলে দেদারে ইভিএম নষ্ট করতে পারে তৃণমূল কংগ্রেস। সেখানে লকেট চট্টোপাধ্যায়কে দেখে গো ব্যাক স্লোগানও দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইভিএম নিয়ে একাধিক জায়গায় নতুন করে চাপান উতোর তৈরি হয়েছে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও একই অভিযোগ করেছেন।

তারপরেই বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন টুকরে টুকরে গ্যাংয়ের এক সদস্যকে নিয়ে আসা হয়েছে। পুলিশের নিরাপদ আশ্রয়ে রয়েছেন তিনি। আইপ্যাকের মদতে এই সব পরিকল্পনা চলছে। ইভিএমে কারচুপি করা হবে গণনার আগেই সেকারণে দলীয় কর্মীদের অত্যন্ত সজাগ থাকার নির্দেশ দিয়েছেন সুকান্ত মজুমদার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+