সরকারি স্কুলের ঘরে দিব্যি ক্লাস চলছে ছাতা মাথায়! ছবি প্রকাশে চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

পাকা সরকারি স্কুল ঘরের মধ্যে ছাতা মাথায় চলছে ক্লাস। বিজেপি শাসিত ঝাড়খণ্ডের ঘোড়াবান্ধা জেলার সরকারি স্কুলের এই ছবিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

পাকা সরকারি স্কুল ঘরের মধ্যে দিব্যি ছাতা মাথায় চলছে ক্লাস। বিজেপি শাসিত ঝাড়খণ্ডের ঘোড়াবান্ধা জেলার সরকারি স্কুলের এই ছবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলটি ঘোড়াবান্ধা জেলার মুরেঠাকুরা গ্রামে অবস্থিত।

সরকারি স্কুলের ঘরে ছাতা মাথায়! ছবি প্রকাশে চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

স্কুলের শিক্ষক রকিকান্ত প্রধান বলেছেন, ক্লাস চলার সময় বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিতে হয়, কোনও অঘটন দূর করতে। স্কুলের তরফে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে, বিষয়টি সমাধান করার জন্য। স্কুলে সাতটি ঘর রয়েছে। যার মধ্যে চারটির অবস্থাই খুব খারাপ বলে জানিয়েছেন তিনি।

শিক্ষক জানিয়েছেন, এই স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা ১৭০। স্কুলটিকে যাতে অন্য ভবনে স্থানান্তরিত করা যায়, সেই জন্যই সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে ছাত্ররা জানিয়েছে, বৃষ্টি নামলেই তারা অসুবিধায় পড়ে যায়। বৃষ্টির জলে বইখাতা ভিজে যাওয়ার মতো ঘটনাও ঘটে।

স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী কল্পনা জানিয়েছে, ছাদ ফুটো হওয়ার কারণে ছাতা আনতে হয়। আর সেই ছাতা মাথায় দিয়েই বলে ক্লাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+