যোগী রাজ্যে 'গঙ্গা নদী' নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এই পরিণতি পড়ুয়ার

গঙ্গা নদীকে 'জীবন্ত অস্তিত্ব' দেওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলেছিল আঠেরো বছরের জাকির আলি ত্য়াগী।

গঙ্গা নদীকে 'জীবন্ত অস্তিত্ব' দেওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলেছিল আঠেরো বছরের জাকির আলি ত্য়াগী। এছাড়াও হজ যাত্রায় ভর্তুকি তুলে দেওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে নানা প্রশ্ন তুলেছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশের মুজাফফর নগরের ছেলে ত্যাগী। আর তারপরই সোশ্যাল মিডিয়াত অনঅভিপ্রেত মন্তব্য করার দায়ে গ্রেফতার হয় সে।

যোগী রাজ্যে 'গঙ্গা নদী' নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় এই পরিণতি পড়ুয়ার

শুধু গ্রেফতারি নয় , ১৮ বছরের জাকিরকে কারাগারে বন্দি করে রাখা হয় দাগী অপরাধীদের সঙ্গে। যেখানে টয়লেটে যাওয়ার জন্য এই যুবককে দিতে হয়েছে ঘুষ। টানা ৪২ দিন এঅইভাবেই জেলে কাটাতে হয়েছে জাকিরকে। তার বিরুদ্ধে কম্পিউটার সম্পর্কীত অপরাধ ও চিটিং এর অভিযোগ আনা হয়। আর সেই অভিযোগের জেরেই জেল হয় জাকিরের।

এপ্রিল মাসের ২ তারিখ রাতে জাকিরকে তুলে আনা হয় তার বাড়ির সামনে থেকে। তাকে তখন বলা হয় থুব শিগগিরিই ছেড়ে দেওয়া হবে , তবে তারপর প্রচুর কাঠখড় পোড়াতে হয় জাকিরকে। এমনই তথ্য জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে। উল্লেখ্য, মিরাটের স্বামী বিবেকানন্দ শুভার্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+