বড় দুর্গা বানিয়ে দেশপ্রিয় পার্ককে চ্যালেঞ্জ জানাচ্ছিল গুয়াহাটি, ঘটে গেল এই ঘটনা
ঝড়ে ধুলিসাৎ হয়ে যায় গুয়াহাটির বিষ্ণুপুর দুর্গাপুোজ কমিটির ১১০ ফুটের বাঁশের মূর্তি ।
রবিবার বিশ্বকর্মা পুজোর দিন গুয়াহাটিতে এক ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত হয় বহু বাড়ি। মারা যান ১ ব্যাক্তি। শুধু তাই নয়,ঝড়ে ধুলিসাৎ হয়ে যায় গুয়াহাটির বিষ্ণুপুর দুর্গাপুোজ কমিটির ১১০ ফুটের বাঁশের মূর্তি । এই প্রতিমার মনোনয়ন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও পাঠানোর কথা ভাবা হয়।

উল্লেখ্য, ঝড়ের তাণ্ডবে এই ঘটনা ঘটে যাওয়ায় রীতিমত হতাশ ওই দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা। ঝড় থামার পর, পুজোর প্যান্ডেল চত্বরে শুধু পড়ে থাকতে দেখা যায় মূর্তির ছিন্নভিন্ন অংশ। এই করুণ দৃশ্যে হতাশ পুজোর মূর্তির কারিগর নুরুদ্দিন আহমেদও। তিনি জানিয়েছেন, আগামী ২০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা ছিল তাঁর। ৪০ জন কর্মী নিয়ে ২ মাস ধরে তিলে তিলে গড়া হয় এই মূর্তি।

পুজো কমিটির এক উদ্যোক্তা জানিয়েছেন, তাঁরা আবারও মূর্তিটিকে গড়ার কথা ভাবছেন। তবে এবার এই দৈর্ঘ নিয়ে চিন্তাভাবনা করেই কাজ করা হবে। প্রসঙ্গত আগামী ২৬ সেপ্টেম্বর দুর্গাপুজোর মহাষষ্ঠী। তার আগে এই কাজ কীভাবে শেষ হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

পুজো উদ্যোক্তাদের দাবি, বিশ্বের সবচেয়ে বড় বাঁশ নির্মিত ভাস্কর্য হতে চলেছে এটি। পুজো উদ্যোক্তা জানিয়েছেন ,' এটি বিশ্বের সবচেয়ে লম্বা বাঁশ নির্মিত প্রতিমা হিসাবে গডে় উঠত। যা কলকাতার ৮৩ ফুটের প্রতিমাকেও হার মানাত। তবে আমরা আবারা এটা গড়তে পারব বলে মনে করছি।' উল্লেখ্য, ৬০০০ টি বাঁশ দিয়ে তৈরি হয় এই দুর্গামূর্তি, ঝড়ে এভাবে তা ভেঙে পড়ায় রীতিমত অস্বস্তিতে পুজো উদ্যোক্তারা।












Click it and Unblock the Notifications