অপরাধ করার আগে হাত ধুয়ে নিন, করোনা আতঙ্কে অপরাধীদের বার্তা পুলিশের
চুরি, ডাকাতি, খুন এইসব অপরাধ কিছুদিনের জন্য অপরাধীদের বন্ধ রাখতে বলেছে পুলিশ
বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের আতঙ্ক চলছে। বিশ্বে এখন স্বাস্থ্যের জরুরি অবস্থা চলছে। সকলেই নিজেদের ঘরে বন্দী হয়ে রয়েছেন। এরকম সঙ্কটময় পরিস্থিতিতেও মানুষ একটু হাসার রসদ যদি খুঁজে পায় তবে মন্দ কি। ওয়াশিংটনের পুয়ালুপ পুলিশ বিভাগে এরকমই এক হাসির দৃষ্টান্ত দেখা গেল।

কিছুদিনের জন্য বন্ধ থাক অপরাধ
পুয়ালুপ পুলিশের পক্ষ থেকে শহরের সব অপরাধীদের কাছে অস্বাভাবিক এক আবেদন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কড়া উপদেশ দিয়ে টুইট করা হয়েছে যে ‘হাত ধোবে'। টুইটে বলা হয়েছে, ‘কোভিড-১৯-এর মতো স্থানীয় সংক্রমণের কারণে, পিপিডি সব অপরাধূলক ও অসাধু কার্যকলাপ কিছুদিনের জন্য বন্ধ রাখতে বলছে। অপরাধ না করে যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন তার প্রশংসা করছি ও অপরাধীদের আগাম ধন্যবাদ জানাচ্ছি।' শুধু তাই নয় পুলিশের পক্ষ থেকে এও বলা হয়েছে যে এই সংক্রমক রোধ হয়ে গেল অপরাধীরা আবার তাদের কার্যকলাপ চালিয়ে যেতে পারে।

মাদকেও থাকতে পারে করোনার জীবাণু
এই মাসের শুরুতে ফ্লোরিডা পুলিশ বিভাগের পক্ষ থেকেও আবাসিকদের কোভিড-১৯-এর সম্পর্কে সতর্কতা দেওয়া হয়েছিল ও তাদের ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার জন্য তাদের মাদক পরীক্ষা করতে বলেছিলেন। পুলিশ টুইটে বলেন, ‘আপনারা যদি সম্প্রতি কোকেন, মেথ, হেরোইন বা অন্য কোনও স্থানীয় মাদক কেনেন তবে তার মধ্যেও করোনা ভাইরাসের জীবাণু থাকলেও থাকতে পারে।'

করোনা আতঙ্ক বিশ্বজুড়ে
ইতিমধ্যেই হু-এর পক্ষ থেকে এই রোগকে মহামাররি ঘোষণা করে দেওয়া হয়েছে। একশোটি দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে। মানুষকে ঘরবন্দী থাকার পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications