চিরতরে বন্ধ হল তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেলটার কারখানা
তামিলনাড়ুর সরকারের আদেশ অনুযায়ী, তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেল্টার কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল থুদুকুড়ি বা তুতিকোরিনের স্টারলাইট কপার স্মেলটার প্ল্যান্ট। সোমবার বিকেলেই তামিলনাড়ু সরকার স্টারলাইটের এই কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করতে দুপাতার বিজ্ঞপ্তি জারি করে। এরপরই কারখানাটি সিল করে দেওয়া হয়। বেদান্ত গ্রুপ এই বিজ্ঞপ্তিকে দুর্ভাগ্যজনক বলেছে।

সরকারি ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, '১৯৭৪ সালের জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইনের ১৮ (১) (বি) ধারায়, বৃহত জনস্বার্থ রক্ষায় টিএনপিসিবি-র কারখানা বন্ধের আদেশকেই বহাল রাখা হচ্ছে জারি করেছে টিএনপিসিবিকে কারখানাটি চিরতরে বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হচ্ছে।' টিএনপিসিবি যে
কারখানাটি চালু করার অনুমতি দেয়নি, তারওপর জোর দেওয়া হয়।
এই কারখানাটিতে মোট সাড়ে তিন হাজার কর্মী ছিলেন। তার মধ্যে আড়াই হাজারই ঠিকা কর্মী। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন এই কর্মীরা। স্টারলাইট কপারের সিইও পি রামনাথ কয়েকদিন আগে দাবি করেছিলেন তাঁদের কারখানার ফলে পরোক্ষে ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়।
ইতিমধ্যেই গত ২৩ মে টিএনপিসিবি জল (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইনের ৩১এ ধারা এবং বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইনের ৩৩এ ধারা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং কারখানা বন্ধের এই আদেশ জারি করেছে।
গত ২৪ মে ভোরবেলা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এই কারখানার বিরুদ্ধে এলাকায় বড় আকারের দূষণ ছড়ানোর অভিযোগ তুলে কারখানা বন্ধের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত ২১-২২ তারিখ থুদুকুড়িতে দুই দিনে পুলিশের গুলিতে ১৩ জন বিক্ষোভকারী মারা যান।












Click it and Unblock the Notifications