মোদী সরকারের স্ট্যাচু অব ইউনিটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি
ক্ষমতায় আসার পরেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরির জন্য উঠে পড়ে লেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নর্মদা নদীর জলাধারের উপর তৈরি হয়েছিল এই বিশালাকৃতির মূর্তি।
ক্ষমতায় আসার পরেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরির জন্য উঠে পড়ে লেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নর্মদা নদীর জলাধারের উপর তৈরি হয়েছিল এই বিশালাকৃতির মূর্তি। যার নাম দেওয়া হয়েছে স্ট্যাচু অব ইউনিটি। ৫৫৭ ফুট উঁচু সেই মূর্তি জায়গা করে নিয়েছে টাইমস পত্রিকার বিশ্বের উচ্চতম স্থানের তালিকায়।

কোথায় রয়েছে স্ট্যাচু অব ইউনিটি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসিত বিজেপি সরকার উঠে পড়ে লেগেছিলেন এই মূর্তির জন্য গুজরাটে নর্মদা নদীর উপর তৈরি সর্দার সরোবর জলাধারেই তৈরি হয়েছে এই বিশালাকৃতি মূর্তি। যা বিশ্বের উচ্চতম মূর্তি বলেই দাবি করেছে মোদী সরকার। এই মূর্তির উচ্চতা ১৮২ ফুট। ২০১৮ সালের অক্টোবর মাসেই এই মূর্তির উদ্বোধন করেছিলেন তিনি।

জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে স্ট্যাচু অব ইউনিটি
সর্দাব বল্লভ ভাই প্যাটেলের এই মূর্তি এখন দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত এই মূর্তির নির্মাণ নিয়ে প্রবল বিরোধিত শুরু হয়েছিল। পরিবেশকর্মীরা দাবি করেছিলেন এই মূর্তি তৈরির জন্য প্রচুর গাছ কাটা হয়েছে এতে পরিবেশের ক্ষতি হবে। ওই এলাকায় বসবাসকারী আদিবাসীদের রুজিতে টান পড়বে। বিজেপি সরকার অবশ্য সেই বিরোধিতায় কর্ণপাত না করেই কাজ করেছিল। উদ্বোধনের পরেই পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একদিনে প্রায় ৩৪,০০০ পর্যটক এই মূর্তি দেখতে গেছেন। এমনও রেকর্ড হয়ে গিয়েছে।

সাহু হাউসও তালিকায় জায়গা করে নিয়েছে
স্ট্যাচু অব ইউনিটি এই সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী। টাইমস পত্রিকা বিশ্বের সর্বোচ্চ স্থানগুলির তালিকায় ১০০টি জায়গার মধ্যে স্থান করে নিয়েছে স্ট্যাচু অব ইউনিটি এবং মুম্বইয়ের শাহু হাউস। আরব সাগরের পাড়ে ১১ তলা বহুতলটি সাহু হাউস নামেি পরিচিত। ৩৮টি হোটেল রুম, সিনেমা হল, রুফটপ বার, সুইমিং পুল সবই রয়েছে এই বহুতলে। অসাধারণ সুন্দর এই বিল্ডিংয়ের অন্দর সজ্জা। রাজস্থানের বস্ত্রশিল্পের ছোঁয়া। সঙ্গে বড় বড় ভারতীয় শিল্পীদের আঁকা ছবি। মনোরম আলোক সজ্জা মুগ্ধ করবে অতিথিদের।
এই দুটি জায়গার সুবাদে ভারত জায়গা করে নিয়েছে টাইমস পত্রিকার তালিকায়। সেটা বিশেষ সম্মানের বলেই মনে করে থাকে গোটা বিশ্ব। কারণ টাইমস পত্রিকার এই সেরা বাছাই করার প্রক্রিয়া অত্যন্ত কঠিন। সূক্ষ্ম থেকে অতিসূক্ষ্ম জিনিস খতিয়ে দেখে তবেই তালিকায় তোলা হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications