আর কেন্দ্রের মুখাপেক্ষী নয়, সরাসরি এবার করোনার ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলি
মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার কেন্দ্রের কাছে ভ্যাকসিন কেনার আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে উৎপাদন কেন্দ্র গুলি এবার তাদের উৎপাদনের ৫০ শতাংশ কেন্দ্রকে দেওয়ার পর বাকি ৫০ শতাংশ রাজ্যগুলিকে সরাসরি বিক্রি করতে পারবে।
করোনার দ্বিতীয় ধাক্কায় তোলপাড় গোটা দেশ। প্রত্যেকদিন নতুন করে আক্রান্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ।

আর এরই মধ্যে ভ্যাকসিনের অভাব ও চোখে পড়েছে। কোথাও কোথাও ডোজের অভাবে বন্ধ করে দিতে হয়েছে টিকাকরণ কেন্দ্র।
সম্ভবত সেই সমস্যার সমাধানে এবার রাজ্যের কাছে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে উৎপাদন কেন্দ্র গুলি।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার কেন্দ্রের কাছে ভ্যাকসিন কেনার আর্জি জানিয়েছেন। জানা গিয়েছে উৎপাদন কেন্দ্র গুলি এবার তাদের উৎপাদনের ৫০ শতাংশ কেন্দ্রকে দেওয়ার পর বাকি ৫০ শতাংশ রাজ্যগুলিকে সরাসরি বিক্রি করতে পারবে।
এরই মধ্যে জাতীয় ভ্যাকসিন পলিসিতে একটি বড় রদবদল আনা হয়েছে। সোমবারই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। আগামী ১ মে থেকে ১৯ বছরের বেশি বয়সী যে কেউ এই ভ্যাকসিন নিতে পারবেন। বর্তমানে কেবলমাত্র মাত্র ৪৫ বছরের উর্ধ্বে হলে তবেই ভ্যাকসিন দেওয়া যায়।
এবার থেকে প্রাপ্তবয়স্ক প্রায় প্রত্যেকেই ভ্যাকসিন নিতে পারবেন। আর ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা গুলি প্রথমে তাদের উৎপাদনের অর্ধেক তুলে দেবে কেন্দ্রের হাতে। কেন্দ্র প্রয়োজন বুঝে বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে সেই ভ্যাকসিনের ডোজ পাঠাবে।
এরপর বাকি অর্ধেক রাজ্যগুলি পূর্ব নির্ধারিত দামে কিনতে পারবে অথবা খোলা বাজারে বিক্রি করা হবে। তবে ঠিক কত দামে বিক্রি হবে তা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলার পরই নির্ধারণ করা হবে। এভাবে খোলা বাজারের সরাসরি ভ্যাকসিন বিক্রি করার জন্য আগে আবেদন জানিয়েছিলেন রাহুল গান্ধী সহ অনেকেই।
দিন দশেক আগে তিনি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে। বিভিন্ন রাজ্যের যখন ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে তখন এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল বলে মনে করছিল অনেকেই। বিভিন্ন রাজ্য থেকেও আবেদন যাচ্ছিল কেন্দ্রের কাছে। সোমবার সকালে পাঞ্জাবের তরফ একটি রেড এলার্ট জারি করা হয়।
কেন্দ্রকে সাফ জানিয়ে দেওয়া হয় যে আর মাত্র তিন দিনের স্টক রয়েছে তাদের কাছে। শুধু তাই নয় গত শুক্রবারই অন্ধপ্রদেশ জানায় যে তাদের ভ্যাকসিন প্রায় ফুরিয়ে এসেছে, অন্যদিকে মহারাষ্ট্রে অন্তত ১০০ টি টিকাকরণ কেন্দ্র বন্ধ করে দিতে হয়।
দিল্লি, রাজস্থান, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ডের মত রাজ্যগুলি এই বিষয়ে কেন্দ্রকে বারবার সতর্ক করছিল। যদিও এই সব রাজ্যগুলির অভিযোগ উড়িয়ে দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যথেষ্ট পরিমান ডোজ দেওয়া আছে সব রাজ্যগুলিকে।
গত মাসেই ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট এর সিইও আদর পুনাওয়ালা জানান যে বর্তমানে প্রত্যেক মাসে ৬৫ মিলিয়ন ডোজ উৎপাদন করছে তার সংস্থা। কিন্তু তা গোটা দেশের জন্য যথেষ্ট নয়।
পর্যাপ্ত ভ্যাকসিন যোগাতে গেলে মাসে অন্তত ১০০ থেকে ১১০ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করা প্রয়োজন। আর এই পরিমাণ ভ্যাকসিন উৎপাদন করতে অন্তত মাস তিনেক সময় এবং তিন হাজার কোটি টাকা প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications