কাশ্মীরে আটক পাকিস্তানের গুপ্তচর পায়রে! মিলল 'কোডেড বার্তা', তদন্তে সেনা

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত থেকে একটি পায়রাকে আজ ধরা হয়েছে। ওই পায়রা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণপ্রাপ্ত বলে মনে করছেন আধিকারিকরা।

 'কোডেড বার্তা' বহন করছিল পায়রাটি

'কোডেড বার্তা' বহন করছিল পায়রাটি

তাঁরা জানান, ওই পায়রা একটি 'কোডেড বার্তা' বহন করছিল। পাকিস্তান থেকে ভারতের দিকে আসার পরই হিরানগর সেক্টরের ময়নারি গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে।

তদন্তে সেনা

তদন্তে সেনা

পায়রাটির কাছে পাওয়া 'কোডেড বার্তা' বোঝার জন্য কাজ শুরু করেছে সুরক্ষা সংস্থাগুলি। আজ এমনই জানালেন আধিকারিকরা।

গ্রামবাসীরা পায়রাটিকে ধরে

গ্রামবাসীরা পায়রাটিকে ধরে

কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র বলেন, 'গ্রামবাসীরা পায়রাটিকে ধরে গতকালই স্থানীয় থানায় হস্তান্তর করেছে। এর একটি পায়ে একটি রিং লাগানো ছিল। যার উপর কয়েকটি সংখ্যা লেখা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।'

করোনা আবহেও প্রতিনিয়ত ভারত বিরোধী কার্যকলাপ

করোনা আবহেও প্রতিনিয়ত ভারত বিরোধী কার্যকলাপ

এদিকে করোনা আবহেও প্রতিনিয়ত ভারত বিরোধী কার্যকলাপ করে চলেছে পাকিস্তান। সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা চালানো হচ্ছে। সোমবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষ হয়। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হল এক শীর্ষ লস্কর-ই-তৈবা
সন্ত্রাসবাদীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+