গুলিতে আত্মঘাতী স্বঘোষিত হিন্দু ধর্মগুরু, মৃত্যু ঘিরে ঘনীভূত চরম রহস্য

গুলিতে আত্মঘাতী স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজ। ঘটনার পর পরই তাঁকে ইন্দোরের বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে তাঁকে মৃত ঘোষিত করা হয়েছে।

গুলিতে আত্মঘাতী স্বঘোষিত ধর্মগুরু ভাইয়ুজি মহারাজ। ঘটনার পর পরই তাঁকে ইন্দোরের বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে তাঁকে মৃত ঘোষিত করা হয়েছে। তবে আচমকা এই ধর্মগুরুর মৃত্যু নিয়ে গভীর রহস্য ঘনীভূত হয়েছে।

গুলিতে আত্মঘাতী স্বঘোষিত হিন্দু ধর্মগুরু, মৃত্যু ঘিরে ঘনীভূত চরম রহস্য

মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র এলাকায় ভাইয়ুজির অগণিত ভক্তও ঘটনার আকস্মিকতায় হতবাক। উল্লেখ্য, এপ্রিল মাসেই তাঁকে মধ্যপ্রদেশ সরকারের তরফে মন্ত্রিত্ব গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। যদিও তিনি না গ্রহণ করতে চাননি। তিনি সেই সময় জানান, সন্ন্যাসীর জন্য কোনও পদই গুরুত্ব রাখে না। তিনি সেই সময় জানিয়ে দিয়েছিলেন, মানুষের সেবা করাই তাঁর কাছে বড় বিষয়। রাজনৈতিক প্রেক্ষাপটে চিরকালই গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন এই ধর্মগুরু। ২০১২ সালে ভাইয়ুজির সাহায্য নিয়ে আন্না হাজারের অনশন ভঙ্গ করতে সমর্থন হয় মহারাষ্ট্রের বিলাশ রাও দেশমুখ সরকার।

এদিকে, আজ মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই প্রভাবশালী ধর্মগুরু ভাইয়ুজি কেন্দ্রিয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান টুইটারে। তারপর আচমকা তাঁর মৃত্যুতে রীতিমত হতবাক হয়ে গিয়েছেন ধর্মগুরুর ভক্ত থেকে রাজনৈতিক বহু নেতা। কেন, বা কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+