Special Local Train: গভীর রাতেও হাওড়া-ব্যান্ডেল কিংবা বর্ধমানের জন্য মিলবে লোকাল! রইল 'টাইম টেবিল'

Special Local Train: দুর্গাপুজো (Durga Puja)-কালীপুজো (kai Puja) শেষে জগদ্ধাত্রী (Jagadhatri Puja 2024) পূজা'য় মেতে উঠল। বিশেষ করে আজ শুক্রবার থেকে ধুমধাম করে চন্দননগরে পুজো হয়। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে সেই পুজো দেখতে সেখানে ভিড় জমান। বিশেষ করে রাতের দিকে বহু মানুষ চন্দননগর সহ আশেপাশের একাধিক বড় পুজো দেখতে যান।

আর এই ভিড়ের কথা ভেবেই আজ শুক্রবার থেকেই বিশেষ ট্রেন চালাবে রেল। ইতিমধ্যে এমনটাই জানিয়েছে পূর্ব রেল। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া ও ব্যান্ডেল এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে মোট ছয় জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিশেষ এই ট্রেনগুলি চলবে (Special Local Train) ।

Special Local Train

সেই মতো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া থেকে ব্যান্ডেলের জন্য চার জোড়া স্পেশাল লোকাল চলবে (Special Local Train) । আর যা ছাড়বে ১৭টা বেজে ২০ মিনিটে, ১৯ টা ৫৫ মিনিট, ২০ টা বেজে ৩৫ মিনিটে এবং ২৩টা ৩০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে।

অন্যদিকে আজ শুক্রবার থেকে ব্যান্ডেল থেকে হাওড়ার মধ্যেও স্পেশাল ট্রেন চালানো হবে। আর চলবে ১৮:৩৫, ২১:২০ এবং ২১ টা বেজে ৫৫ মিনিটে। অন্যদিকে ৯ নভেম্বর পড়ছে অষ্টমী। সেদিন আরও ভিড় বাড়বে। আর সেজন্য হাওড়া থেকে রাতে সাড়ে ১২ টায় একটি স্পেশাল চালানো হবে। চলবে ব্যান্ডেল পর্যন্ত। অন্যদিকে ৯ই নভেম্বর ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য স্পেশাল ট্রেন চালানো হবে। আর তা চলবে রাত ১ টায় এবং দুটোতে।

অন্যদিকে হাওড়া-বর্ধমান লোকালও রাত পর্যন্ত পাওয়া যাবে। আপ রুটে লোকালটি রাত ০১:৫০ টায় ছাড়বে বলে জানানো হয়েছে। হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে লোকালটি সমস্ত স্টেশনেই থামবে। অন্যদিকে হাওড়া-মাসাগ্রাম লোকাল ট্রেনটি বর্ধমান পর্যন্ত চালানো হবে বলে জানানো হয়েছে। আজ ৮ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত তা চলবে।

তবে মাসাগ্রাম-হাওড়া লোকাল ট্রেনটি কয়েকদিনের জন্য বাতিল করা হয়েছে। বর্ধমানের মানুষ যাতে ঠাকুর দেখতে যেতে পারেন সেজন্য ব্যান্ডেল হয়ে বর্ধমান হয়ে একটি ট্রেনকে চালানো হবে। তবে তা একদিনের জন্যেই চলবে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ুন। কিংবা যে কোনও স্টেশন কাউন্টারে টিকিট কাটার আগে সমস্ত তথ্য জেনে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+