উত্তর প্রদেশে উপনির্বাচনে এসপি-কংগ্রেস-মায়াবতীর মেগাপ্ল্যান! বাড়ছে বিজেপির 'উদ্বেগ'

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে ধাক্কা খেয়েছে বিজেপি। ২০১৪ ও ২০১৯-এর তুলনায় বিপুল সংখ্যায় তাদের আসন কমেছে। কোথায় কেন হার, তা নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের। পরবর্তী নির্বাচনগুলিতে যাতে এই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পরিকল্পনা তৈরির পথে বিজেপি।

সেই পরিস্থিতিতে সামনেই রাজ্যের দশটি বিধানসভা আসনের উপনির্বাচন। তার জন্য বিভিন্ন রাজনৈতিক দল আলাদা ভাবে পরিকল্পনা করছে। যদিও এখনও উপনির্বাচনের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

By Election

  • উপনির্বাচনে জোরদার লড়াইয়ের প্রস্তুতি

লোকসভা নির্বাচনে সাফল্যের পরে বিধানসভার উপনির্বাচনগুলিতেও একসঙ্গে লড়াই .করতে চায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। অন্যদিকে বিএসপি সুপ্রিমো মায়াবতী উপনির্বাচনের জন্য আলাদা কৌশল তৈরি করছেন। মায়াবতীর নির্দেশে প্রয়াগরাজ মণ্ডল ইনচার্জ জেলার তিনটি বিধানসভার জন্য কমিটি ঘোষণা করেছেন।

  • মায়াবতীর প্রস্তুতি

সেখানে অতুরণ কুমার ও মহঃ হাশিমকে খাগা বিধানসভার ইনচার্জ করা হয়েছে। বিমল পাসী ও আইনজীবী আমহমেদকে সদর বিধানসভার ইনচার্জ করা হয়েছে। একইভাবে হরিশ্চন্দ্র ও মাজহার সালমানকে হোসেনগঞ্জের ইনচার্জ করা হয়েছে।

  • সমাজবাদী পার্টির প্রস্তুতি

সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব উপনির্বাচনের জন্য তৈরি হয়েই রয়েছেন। লোকসভা নির্বাচনের ভাল ফল সমাজবাদী পার্টির কর্মী ও নেতাদের মনোবল আগে থেকেই বাড়িয়ে রেখেছে। আসন বন্টন না হলেও, তিনি জানিয়েছেন, পিডিএ নীতিতেই নির্বাচনী ময়দানে নামবে তাঁর দল।

  • কংগ্রেসের প্রস্তুতি

কংগ্রেসও প্রস্তুতি শুরু করে দিয়েছে। সংরক্ষণের বিষয়টি তাদের আ্যাজেন্ডায় আগে থেকেই থাকায় তারা সংখ্যালঘু মুসলিম ও পাসমন্দা মুসলিমদের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে। এইভাবে কংগ্রেস সব অনগ্রসর এবং অত্যন্ত অনগ্রসর সম্প্রদায়কে একত্রিত করার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+