বিজেপির ঘুম ছুটিয়ে দেবে সপা-বসপা, উত্তরপ্রদেশে পথ চলা শুরু বুয়া-ভাতিজা জোটের
উত্তরপ্রদেশে জোট বেঁধে ফেলল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি।
উত্তরপ্রদেশে জোট বেঁধে ফেলল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি। রাজ্যে একসময়ে দুটি দলই ক্ষমতায় থেকেছে। অভিজ্ঞতাও প্রচুর। সেটাকেই কাজে লাগিয়ে লোকসভা ভোটে ফায়দা তুলতে চাইছেন অখিলেশ সিং যাদব ও মায়াবতী। এদিন সাংবাদিক সম্মেলন করে জোটে ঘোষণা করে দিলেন মায়াবতী ও অখিলেশ যাদব। এই জোটে অন্য ছোট দলকে নিলেও ব্রাত্য রাখা হয়েছে কংগ্রেসকে। মাত্র দুটি আসন কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে।

বিজেপির রাতের ঘুম ছুটিয়ে দেব। আগেও জোট হয়েছে। তবে এবার বিজেপির সমস্ত ধরনের দুর্নীতি ও সংকীর্ণ রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট বেঁধেছে। এভাবেই জোটের অবতারণা করলেন মায়াবতী।
Mayawati: BSP will contest on 38 seats, SP on 38 seats. Two Lok Sabha seats we have left for other parties and Amethi and Rae Bareli have been left for Congress. pic.twitter.com/lsdCdxKNah
— ANI (@ANI) January 12, 2019
এদিন সাংবাদিক সম্মেলনে মায়াবতী ও অখিলেশ দুজনেই একে অপরের হাত ধরে চলার অঙ্গীকার করেন। শুধু বিজেপি নয়, সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার কথা বলে যে তাঁরা লড়তে চলেছেন তা এদিন বুয়া-ভাজিতা স্পষ্ট করে দিয়েছেন।
উত্তরপ্রদেশে ৮০টি আসনে সপা ও বসপা সমান সংখ্যক আসনে লড়বে বলে সম্মত হয়েছে। দুই দল ৩৮টি করে আসনে লড়লে বাকী ৪টি আসনের মধ্যে ২টিতে রাষ্ট্রীয় লোকদল লড়তে পারে। আমেঠী ও রায়বরেলি আসনে যেখানে কংগ্রেস বরাবর জিতে আসছে, এই দুটি আসন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর জন্য ছেড়ে রেখে জোটের ঘোষণা করেছে সপা-বসপা।












Click it and Unblock the Notifications