পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপান উতোর, পাশে দাঁড়ালেন সোনিয়া

পরিযায়ী শ্রমকিদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেেক যাত্রা শুরু করেছে বিশেষ ট্রেন। কিন্তু এই ট্রেনে চাপার জন্য ভাড়া নিচ্ছে সরকার

পরিযায়ী শ্রমকিদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেেক যাত্রা শুরু করেছে বিশেষ ট্রেন। কিন্তু এই ট্রেনে চাপার জন্য ভাড়া নিচ্ছে সরকার। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন পরিযায়ী শ্রমিকদের ভাড়া দেবে কংগ্রেস।

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস

পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস

পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ভাড়া নেওয়া নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এই নিয়ে সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন । তিনি বলেছেন করোনা লকডাউনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেনে ফেরানো হচ্ছে তার ভাড়া কংগ্রেস দেবে। কারণ তাঁরাই দেশের উন্নয়নের কান্ডারি।

 কেন্দ্রকে আক্রমণ সোনিয়ার

কেন্দ্রকে আক্রমণ সোনিয়ার

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ট্রেনের ভাড়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার যেখানে বিদেশে আটকে পড়াদের দেশে ফেরাতে বিনামূল্যে বিমান পরিষেবা দিচ্ছে। গুজরাটে একটি অনুষ্ঠানে জন্য ১০০০ কোটি টাকা খরচ করে খাবার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর করোনা তহবিলে ১৫১ কোটি টাকা দান করতে পারছে রেল। সেখানে পরিযায়ী শ্রমিকদের ফেরােত তাঁদের কাছে ভাড়া নেওয়া হচ্ছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রেলের উদাসীন মনোভাবকে কটাক্ষ করেছেন তিনি।

দেশভাগের পরিস্থিতি মনে করালেন সোনিয়া

দেশভাগের পরিস্থিতি মনে করালেন সোনিয়া

করোনা আবহে দেশের পরিযায়ী শ্রমিকরা যেভাবে অসহায়ের মত বাড়ি ফেরার জন্য রাস্তায় হাঁটতে শুরু করেছেন। এটা ১৯৪৭ সালে দেশ ভাগের পর দেখা গিয়েছিল। তার এতো বছর পরেও সেই পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হল তাঁদের। এই সংকটজনক পরিস্থিতিতিতে তাঁদের কাছ থেকে ভাড়া নিচ্ছে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+