কর্ণাটকের উদ্দেশে রওনা সোনিয়া-প্রিয়াঙ্কার, যোগ দিতে পারেন ভারত জোড়ো যাত্রায়

কর্ণাটকের উদ্দেশে রহনা সোনিয়-প্রিয়াঙ্কার, যোগ দিতে পারেন ভারত জোড়ো যাত্রায়

কংগ্রেসেরে ভারত জোড়ো যাত্রা বর্তমানে কর্ণাটকে রয়েছে। ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে সোমবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকে পৌঁছবেন। জানা গিয়েছে, কংগ্রেসের দুই নেত্রী সোমবার সন্ধের মধ্যে মহিশুর পৌঁছবেন। তাঁরা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, ভারত জোড়ো যাত্রা মঙ্গলবার ও বুধবারের জন্য বিরতি দেওয়া হয়েছে।

ভারত জোড়ো যাত্রায় সোনিয়া!

ভারত জোড়ো যাত্রায় সোনিয়া!

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে তাঁরা মহিশুরে পৌঁছবেন। সেখানে তাঁরা কোডাগু জেলার মাদিকেরির কাছে একটি রিসর্টে থাকবেন। তবে তার আগে তাঁরা চামুন্ডেশ্বরী মন্দিরে যাবেন বলে মনে করা হচ্ছে। ভারত জোড়ো যাত্রা মঙ্গলবার ও বুধবার বিরতি দেওয়া হয়েছে। ওই দুই দিন সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করবেন।

কর্ণাটক কংগ্রেসের দাবি

কর্ণাটক কংগ্রেসের দাবি

কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির কমিউনিকেশন সেলের চেয়ারম্যান প্রিয়াঙ্ক খার্গ বলেছেন, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা মান্ডিয়া জেলার মেলুকোটে পদযাত্রায় অংশ নেবেন। স্বাস্থ্য ঠিক থাকলে এই পদযাত্রায় সোনিয়া গান্ধীও অংশ নিতে পারেন বলে তিনি জানিয়েছেন। সোনিয়া গান্ধীর বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চলতি বছর মাঝামাঝি সময়ে করোনা আক্রান্ত হওয়ার পরে তাঁকে হাপাতালে ভর্তি করতে হয়েছিল। তারপর থেকে তাঁর শরীরে একাধিক সমস্যা দেখতে পাওয়া গিয়েছে।

গান্ধী জন্মবার্ষিকীতে অংশগ্রহণ

গান্ধী জন্মবার্ষিকীতে অংশগ্রহণ

রবিবার মহিশুর জেলার বদনাভালু খাদি গ্রামোদ্যোগ কেন্দ্রে গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে রাহুল গান্ধী অংশগ্রহণ করেন। সেখানে রাহুল গান্ধী বলেন, ভারত জোড়ো যাত্রা ছিল সেই আদর্শের বিরুদ্ধে লড়াই যা মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। তিনি বলেন, দেশের স্বাধীনতা অনেক কষ্টে অর্জিত হয়েছে। গত আট বছরে বিজেপি শাসনে দেশের মানুষ সেই স্বাধীনতা আবার হারিয়ে ফেলেছেন।

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

মহিশুরে রবিবার সন্ধ্যার সময় রাহুল গান্ধী একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীব্র আক্রমণ করেন। বিজেপি সরকারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে আসেন। তিনি বলেন, বিজেপি সরকার একটি কাজের অনুমোদন দিলে ৪০ শতাংশ টাকা কেটে নেয়। ভারতো জোড়ো যাত্রায় কর্ণাটকের আটটি জেলার ৫১১ কিলোমিটার ২১ দিনে অতিক্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+