Jamtara Train Accident: জামতাড়ায় ট্রেন দুর্ঘটনা, বেশ কয়েকজনের মৃত্যুর শঙ্কা
Jamtara Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার খবর ঝাড়খণ্ডের জামতাড়ায় (Jamtara)। ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে। যদিও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে এখনও পর্যন্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে বলে খবর।
বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালাঝারিয়া রেলওয়ে স্টেশনে (Kalajharia railway station) র কাছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা (Jamtara Train Accident) তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, বুধবার সন্ধ্যায় হঠাত করেই Anga Express-এ আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। আর সেই খবর ঘিরে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। কার্যত লাইনের মধ্যে চেন টেনে ট্রেনটিকে থামিয়ে দেন যাত্রীরা। এমনটাই খবর। ট্রেনটি থামতেই যাত্রীরা যে যেভাবে পেড়েছে ঝাপ দিতে শুরু করে লাইনের উপরে (Jamtara Train Accident) ।
সেই সময় উলটোদিক থেকে আসছিল Jhajha - Asansol প্যাসেঞ্জার। আর সেই ট্রেনটির ধাক্কায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে। বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে।
#WATCH | Jharkhand: Rescue operations are underway at Kalajharia railway station in Jamtara after a train ran over several passengers. https://t.co/kVDqS0PetF pic.twitter.com/ItEVsMhzAJ
— ANI (@ANI) February 28, 2024
ফলে মৃতের (Jamtara Train Accident) সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অন্যদিকে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও খবর। রেলের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছেছেন। গিয়েছে উদ্ধারকারী দলও। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামনে এসেছে। যেখানে লাইনের উপর মৃত দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে।
অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফেও আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। রেলের সঙ্গে যৌথভাবে তারা উদ্ধারকাজে হাত লাগিয়েছে বলেই খবর। অন্যদিকে ঘটনার খবর সামনে আসতেই যাত্রীদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকেই খোঁজ নিতে কন্ট্রোল রুমে ফোন করছেন বলে খবর। যদিও ইতিমধ্যে রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হচ্ছে বলে খবর। এমনকি ঘটনার তদন্তও শুরু হচ্ছে বলে রেল সূত্রে খবর।
Jamtara train accident | Two persons walking on the track were run over by the train at least 2 km away from train no. 12254 passing from Vidyasagar Kasitar. There is no incident of fire. As of now, two deaths have been confirmed. The deceased are not passengers, they are walking…
— ANI (@ANI) February 28, 2024












Click it and Unblock the Notifications