কারও বয়স ২৫ তো কারও ৪, মার্কিন মুলুক থেকে বিতাড়িত ভারতীয়দের মধ্যে রয়েছে কোন কোন রাজ্যের বাসিন্দা?
এই ঘটনাটি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবৈধ অভিবাসন সম্পর্কিত নীতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বুধবার পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি সি-১৭ বিমানে করে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে এদেশে ফেরত পাঠানো হয়েছে।
কেবলমাত্র ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ নয়, এটি ভারতের জন্যও একটি স্পষ্ট বার্তা যে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যেকোনও দেশের ক্ষেত্রেই। তা সে বন্ধু দেশ হোক কি শত্রু দেশ, সকলের জন্যেই ট্রাম্পের এই ব্যবস্থাপনা একই থাকবে।

আপাতত যা জানা যাচ্ছে, ১০৪ জন ভারতীয় নাগরিককে আমেরিকা থেকে বিতাড়িত করা হয়েছে। যার মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের নাগরিকরা অন্তর্ভুক্ত। পাঞ্জাবের ৩০ জন বাসিন্দা, গুজরাট-হরিয়ানার ৩০ জন করে বাসিন্দা এবং মহারাষ্ট্রের ৩ জন, উত্তরপ্রদেশ এবং চণ্ডীগড়ের ২ জন করে রয়েছেন এই তালিকায়।
এর মধ্যে সর্বকনিষ্ঠ অবৈধ অভিবাসীর বয়স মাত্র ৪ বছর। এছাড়াও রয়েছে ১২ জন নাবালক। অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছেন ২৫ জন মহিলা। তাছাড়াও ৪৮ জনের বয়স রয়েছে ২৫ বছরের কম।
এঁদের বেশিরভাগই অবৈধভাবে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থেকে গিয়েছিলেন। সেই তাদেরকই মার্কিন মুলুক থেকে বিতাড়িত করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁদের অবস্থা এমনই বেহাল যে, পরিবারের কেউ তাদের নিতে পর্যন্ত আসেননি এদিন। প্রশাসন তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছে। বিশেষ বাস এবং বিমানের মাধ্যমে বিতাড়িতদের নিজ নিজ রাজ্যে পাঠানো হচ্ছে।
- ভারত-আমেরিকা অভিবাসন নীতি ও ভবিষ্যৎ প্রভাব
ট্রাম্প প্রশাসন অভিবাসন আইন আরও কঠোর করছে, এবং সামরিক বিমানে অভিবাসীদের ফেরত পাঠানো এর বড় উদাহরণ। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই বলেছেন যে ভারত অবৈধ অভিবাসনের পক্ষে নয়। সেক্ষেত্রে যারা আজ দেশে ফিরে এলেন বা ভবিষ্যতে আরও বেশি ভারতীয় অবৈধ অভিবাসী যদি দেশে ফেরত পাঠানো হয়, সেক্ষেত্রে দেশের ভূমিকা কি হবে তাঁদের ক্ষেত্রে? দেশের সমর্থন কি তারা পাবেন? নাকি সেখানেও দেশের কঠোর নিয়মের মুখোমুখি পড়তে হবে তাঁদেরকে, জানা যাবে পরবর্তী দিনগুলিতেই।
এটি শুধু ভারত বা আমেরিকার জন্য নয়, আন্তর্জাতিক অভিবাসন নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ভারত থেকে অবৈধভাবে আমেরিকা যাওয়ার প্রবণতা বহুদিন ধরেই চলছে, কিন্তু সাম্প্রতিক নীতির কারণে সেই দরজা অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। আর এবার অবৈধ ভাবে থাকার জন্য চিরতরে বিতাড়িত হলেন ভারতীয়রা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications