জেনে নিন ২৬/১১ মুম্বই হামলায় জঙ্গি প্রশিক্ষণ হয়েছিল কোথায়
ইসলামাবাদ, ১৭ সেপ্টেম্বর : পাকিস্তানের সন্ত্রাসবাদ বিরোধী আদালতে ২০০৮ মুম্বই হামলার শুনানিতে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। এই হামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী এক প্রাক্তন পাকিস্তানি ম্যাজিস্ট্রেট বিস্ফোরক বক্তব্য রেকর্ড করলেন। [ঠিক কীভাবে ২৬/১১ মুম্বই হামলা চালায় পাক জঙ্গিরা]
ইসলামাবাদের প্রাক্তন ম্যাজিস্ট্রেট আহমেদ মাহমুদ জানওয়া আদিয়ালা জেলের ভিতর তৈরি সন্ত্রাসবাদ বিরোধী আদালতে জানিয়েছেন, অভিযুক্ত সন্ত্রাসবাদীরা সকলেই পাকিস্তানের সিন্ধ প্রদেশে প্রশিক্ষণ নিয়েছে। [মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ধারাবাহিক ঘটনাক্রম]

তিনি জানিয়েছেন, মুম্বই হামলায় জড়িতরা দক্ষিণ-পূর্ব সিন্ধ প্রদেশের মীরপুরখাসে লস্কর-ই-জাঙ্গভি জঙ্গি সংগঠনের কাছে প্রশিক্ষণ নিয়ে ভারতে যায়। [ইয়াকুবের ফাঁসির ফল ভুগবে ভারত, হুমকি ছোটা শাকিলের]
ম্যাজিস্ট্রেটের বয়ানকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। একইসঙ্গে আরও ৪ সাক্ষীকে ডেকেছে আদালত।
প্রসঙ্গত, এই ঘটনার মূলচক্রী জাকিউর-রহমান-লকভি এই মুহূর্তে পাকিস্তানি আদালতের দেওয়া জামিনে মুক্ত হয়ে রয়েছে। সে কোথায় রয়েছে তাও গোপন রাখা হয়েছে।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications