সূর্যগ্রহণ ২০১৯ : ভারতের কোন কোন অঞ্চল থেকে এটি সবচেয়ে ভালো করে প্রত্যক্ষ করা যাচ্ছে
২০১৯ সালের তথা দশকের শেষ সূর্যগ্রহণ দেখা যাচ্ছে এদিন বৃহস্পতিবার। সকাল আটটা থেকে শুরু করে মধ্যাহ্ন পর্যন্ত ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে এই আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে বলে জানা গিয়েছে। কোথায় কোথায় এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে তা দেখে নেওয়া যাক একনজরে।

প্রথম কোথায় দেখা যাবে
আংশিক সূর্যগ্রহণ মধ্যপ্রাচ্যে প্রথম প্রত্যক্ষ করা যাবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ থেকে এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। যার মধ্যে রয়েছে দোহা, দুবাই, কুয়েত সিটির মতো শহর।

আর কোন দেশে দেখা যাবে
এছাড়াও এই আংশিক সূর্যগ্রহণ পাকিস্তানের করাচি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইন্দোনেশিয়ার জাকার্তার মতো শহর থেকে প্রত্যক্ষ করা যাবে। এছাড়াও শ্রীলঙ্কা, সৌদি আরব ও গুয়াম থেকে এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে।

ভারতে কোথায় দেখা যাবে
ভারতের বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি থেকে এই আংশিক সূর্যগ্রহণ বেশি ভালো করে পরিলক্ষিত হবে এরমধ্যে রয়েছে তামিলনাড়ু কেরল কর্নাটকের বেশ কয়েকটি শহর

কখন গ্রহণ
জানা গিয়েছে সকাল ৯টা বেজে ৪ মিনিট থেকে এই আংশিক সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। ভারতে সবচেয়ে ভালো করে তা দেখা যাবে সকাল ১০টা বেজে ৪৭ মিনিটে। এবং তা শেষ হবে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications