ছোবল খেয়ে সাপকেই কামড়ে ছিন্নভিন্ন করল মদ্যপ, হাসপাতালে ভর্তি

ঘরে ঢুকে মদ্যপকে ছোবল মারে বিষাক্ত সাপ। বিষের জ্বালায় প্রতিহিংসা-পরায়ণ হয়ে সাপটিকেই দাঁত দিয়ে কামড়ে ছিন্নভিন্ন করল উত্তরপ্রদেশের ইটাহারের এক ব্যাক্তি।

ঘরে ঢুকে মদ্যপকে ছোবল মারে বিষাক্ত সাপ। বিষের জ্বালায় প্রতিহিংসা-পরায়ণ হয়ে সাপটিকেই দাঁত দিয়ে কামড়ে ছিন্নভিন্ন করল উত্তরপ্রদেশের ইটাহারের এক ব্যাক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকেও নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছোবল খেয়ে সাপকেই কামড়ে ছিন্নভিন্ন করল মদ্যপ, হাসপাতালে ভর্তি

মৃতপ্রায় ওই ব্যক্তির নাম রাজ কুমার বলে জানিয়েছে পুলিশ। পরিবারের তরফে জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় নিজের বাড়িতেই শুয়েছিল রাজ। সেই সময় একটি বিষাক্ত সাপ ঘরে ঢুকে ওই ব্যক্তিকে ছোবল মারে। এরপর যন্ত্রণায় কাতর রাজ সাপটিকে ধরে সেটিকে কামড়ে ছিন্নভিন্ন করে বলে পরিবারের দাবি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যক্তির চিকিৎসা করানোর আর্থিক সামর্থ্য তাঁদের নেই বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এই নিয়ে গত দশ মাসে একই ধরনের ঘটনা তিন বার ঘটল। দুই মাস আগে গুজরাতের মাহিসাগর জেলার আজানওয়া গ্রামে একটি বিষাক্ত সাপ ৭০ বছরের বৃদ্ধকে ছোবল মারে। বিষের জ্বালায় সাপটিকেই কামড়ে খাওয়ার চেষ্টা করেন ওই বৃদ্ধ। ছিন্নভিন্ন হয়ে যায় প্রাণীটি। আশঙ্কাজনক অবস্থায় হায়পাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধকেও মৃত বলে ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+