ফিরল আমরির স্মৃতি! বাণিজ্যনগরীতে জতুগৃহ হাসপাতাল, মৃত কমপক্ষে ৮
ফিরল আমরি কাণ্ডের স্মৃতি। তবে এবার ঘটনাস্থল বাণিজ্য নগরী মুম্বইয়ের সরকারি হাসপাতাল। সোমবার বিকেলে এই আগুন লাগে।
ফিরল আমরি কাণ্ডের স্মৃতি। তবে এবার ঘটনাস্থল বাণিজ্য নগরী মুম্বইয়ের সরকারি হাসপাতাল। সোমবার বিকেলে এই আগুন লাগে। উদ্ধার কাজও চালানো হয়। যদিও দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয়েছে ছয়মাসের শিশু-সহ আটজনের। উদ্ধার করা হয়েছে ১৪০ জনকে। এঁদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ফিরল আমরির স্মৃতি
দমকলের তরফে জানানো হয়েছে মুম্বইয়ের ইএসআইসি কামগর হাসপাতাল থেকে তারা ফোন পান বিকেল চারটে নাগাদ। পরবর্তী সময়ে আন্ধেরির ম্যারোলে ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন। উদ্ধার কাজ শুরু করা হলেও, সোমবার মৃত্যু হয় ছয়জনের। মঙ্গলবার সকালে আরও দুজনের মৃত্যু হয়। এখনও পর্যন্চ কমপক্ষে ১৪০ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ছয়মাসের একটি শিশুও রয়েছে।

রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর
ইএসআইসি কামগর হাসপাতাল থেকে রোগীদের সরানো হয় কুপার হাসপাতাল, হোলি স্পিরিট হাসপাতা, পি থ্যাকারে ট্রমা হাসপাতাল, হীরানন্দানী হাসপাতাল, সিদ্ধার্থ হাসপাতাল এবং সেভেন হিলস হাসপাতালে।

আগুন লাগার তদন্ত শুরু
আগান লাগার কারণ এখনও জানা যায়নি। মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হাসপাতালের ফায়ার অডিট করে বলে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, তারা ফায়ার অডিট করেছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। জানিয়েছেন মুম্বইয়ের মেয়র ভি মহাদেশ্বর।

ফায়ার অডিট ফেল
তবে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ডেপুটি চিফ ফায়ার অফিসার এমডি ওগলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দিন পনেরো আগে হাসপাতাল ফায়ার সেফটি পাশ করতে পারেনি। স্প্রিঙ্কং কিংবা আগুন নির্ধারক যন্ত্র সঠিক জায়গায় ছিল না বলে জানা গিয়েছে।
(ছবি সৌজন্য:এএনআই)
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications