বিরোধী শিবির ছত্রভঙ্গ! কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল-সহ ৬ দলের গরহাজিরায় প্রশ্ন

কংগ্রেসের ডাকে সাড়া দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধী ডাকা বিরোধী দলের বৈঠকে গরহাজির থাকল তৃণমূল-সহ ৬টি দল।

কংগ্রেসের ডাকে সাড়া দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধী ডাকা বিরোধী দলের বৈঠকে গরহাজির থাকল তৃণমূল-সহ ৬টি দল। ফলে বিজোপি বিরোধিতায় ভাঙা হাটে রূপান্তিরিত হল সোনিয়ার ডাকা বিরোধী দলগুলির বৈঠক। ছয় দলের গরহাজিরায় ধাক্কা খেল কংগ্রেসের পরিকল্পনা।

কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূল-সহ ৬ দল গরহাজির, প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যাবেন না। কারণ বনধের নামে বাংলায় তাণ্ডব চালিয়েছে বামেরা। কংগ্রেসও সামিল তাদের সমর্থনে। তাই সোনিয়ার ডাকা বৈঠকে তাঁর দলের কোনও প্রতিনিধিও তিনি পাঠাবেন না বলে জানান। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারকে তিনি একথা জানিয়ে দেন।

তৃণমূল সেইমতো গরহাজির ছিল। গরহাজির ছিল আপ, বিএসপি, শিবসেনা, ডিএমকে এবং সপাও। তারা কেন আসেননি, তার ব্যাখ্যা দিয়েছে উক্ত দলগুলি। আপ জানিয়েছে, তাদের আমন্ত্রণ জানানো হয়নি। ডিএমকের দাবি, স্থানীয় কংগ্রেস নেতৃত্বের আচরণে তাঁরা ক্ষুণ্ণ। রাজস্থানে মায়াবতীর দল ভাঙিয়ে নিয়েছে কংগ্রেস। এইসব অভিযোগ আছে। তেমনই মহারাষ্ট্রে শিবসেনারও অভিযোগ রয়েছে কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে সপারও।

তবে উল্লেখযোগ্য উপস্থিত ছিল শারদ পাওয়ার, শরদ যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, হেমন্ত সোরেন-সহ ১৯টি দলের প্রতিনিধি। কিন্তু তা সত্ত্বেও বিরোধী ঐক্য ধাক্কা খেয়েছে তৃণমূল-সহ ছয় দলের গরহাজিরায়। বিজেপিও তা দেখে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি বেজায় খুশি তৃণমূল-সহ ছ-দলের অনুপস্থিতিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+