শেষ ২৪ ঘণ্টায় ভারতে আরও ভয়াবহ ভারতের করোনা আক্রান্তের সংখ্যা
শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরিস্থিতি আরও সংকটজনক অবস্থায় চলে গিয়েছে। গত তিনদিন ধরে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাপিয়ে গিয়েছে। আজ শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা গিয়েছে করোনার জেরে ৬৪ হাজারের বেশি মানুষ গোটা দেশে আক্রান্ত হয়েছেন।

শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা গিয়েছে ভারতে ৬৪,৩৯৯ জনের দেহে করোনা সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৮৬১ জনের। করোনার জেরে মোট আক্রান্তের সংখ্যা ২১৫৩,০১১ জন। অ্যাকটিভ কেস রয়েছে ৬২৮৭৪৭ জনের।মৃত্যু হয়েছে, ৪৩ ৩৭৯ জনের। সুস্থ হয়েছেন ১৪ ৮০ ৮৮৫ জন।
এদিকে শনিবারের শেষ ২৪ ঘণ্টার রিপোর্টের তুলনায় এই পরিসংখ্যান যথেষ্টই ভয়াবহ । কারণ, শনিবারের শেষ ২৪ ঘণ্টার রিপোর্টে দেখা গিয়েছে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১,৫৩৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৩৩ জন। প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ লাখের বেশি মানুষ।ফলে সংক্রমিতের সংখ্যার বিচারে আজকের পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে।












Click it and Unblock the Notifications