Lok Sabha Election: বিজেপিতে যোগ দিলেন অনুরাধা পড়োয়াল, নির্বাচনের লড়াইয়েও নামবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী?
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কয়েকঘণ্টা আগে বড় চমক দিল বিজেপি। লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরে সামিল হলেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। তাঁর পদ্ম শিবিরে যোগদানের সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাঁকে টিকিট দিতে চলেছে গেরুয়া শিবির?
শনিবার দুপুরে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে বিজেপির নেতৃত্বদের কাছ থেকে হাতে তুলে নিলেন পদ্ম পতাকা। তাঁকে বিজেপির উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানানো হয়। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী অনুরাধা পড়োয়াল। ৯০-এর দশকের ভক্তিমূলক গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। বর্তমানে তাঁর বয়স ৬৯ বছর।

সনাতন ধর্মের সাথে গভীর সম্পর্ক থাকায় বিজেপিতে যোগ দিয়েছেন বলে কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমি বিজেপিতে যোগ দিতে পেরে খুশি। সনাতনের (ধর্ম) সঙ্গে বিজেপির গভীর সম্পর্ক রয়েছে। এটা আমার সৌভাগ্য যে আমি আজ বিজেপিতে যোগ দিচ্ছি।তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর তাঁকে লোকসভা নির্বাচনের প্রার্থী করা হতে পারে। তবে কোন আসন থেকে তিনি লড়বেন তা এখনও চূড়ান্ত নয়।
একইসঙ্গে বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, অনেকদিন ধরেই ভাবছিলাম রাজনীতিতে আসব কিনা। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। এতদিন ধরে মানুষের হয়ে গান গেয়েছি। রাজনীতিতে যোগ দিয়ে তাঁদের জন্য কাজ করতে চাই।"
#WATCH | Delhi | On joining BJP, singer Anuradha Paudwal says, "I am happy that I am joining the government which has a deep connection with Sanatan (Dharma). It is my good fortune that I am joining BJP today." pic.twitter.com/oeF82icr6a
— ANI (@ANI) March 16, 2024
ইতিমধ্যেই দুটি দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। তাতে বেশ কিছু তারকা মুখও আছে।তাতে বেশ কিছু তারকা মুখও আছে। এবার বিজেপির হয়ে ভোটের লড়াইয়ে সামিল হওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীণ এই সঙ্গীতশিল্পী। ভক্তিমূলক গানের জন্যই বিখ্যাত তিনি। সচিন দেব বর্মণের সঙ্গে কাজ করেছেন তিনি। এমনকি তাঁর স্বামী অরুণ পড়োয়ালও ছিলেন সুরকার। তিন দশক আগেই স্বামী প্রয়াত হয়েছেন। সম্প্রতি তাঁর পুত্র বিয়োগও হয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications