পরিস্থিতি কর্নাটক নির্বাচনের আগের মতোই! টানা কমছে জ্বালানির মূল্য
জ্বালানির মূল্য টানা বৃদ্ধির পর এবার টানা হ্রাসের প্রক্রিয়া। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে এই মূল্যহ্রাস প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্য
জ্বালানির মূল্য টানা বৃদ্ধির পর এবার টানা হ্রাসের প্রক্রিয়া। গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে এই মূল্যহ্রাস প্রক্রিয়া চলছে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্য হ্রাসের জন্যই দেশের বাজারে জ্বালানির মূল্যে এই হ্রাস বলে জানা গিয়েছে। এদিন দিল্লিতে লিটার পিছু পেট্রোলের মূল্য হ্রাস হয়েছে ৪০ পয়সা। অন্যদিকে ডিজেলে হ্রাস হয়েছে লিটার পিছু ৩৫ পয়সা করে।

পেট্রোল ও ডিজেলের লিটার পিছু ৪০ পয়সা ও ৩৫ পয়সা করে কমার পর শনিবার দুই জ্বালানির মূল্য দিল্লিতে দাঁড়িয়েছে যথাক্রমে ৮০.৪৫ টাকা এবং ৭৪.৩৮ টাকা।
কলকাতাতেও এই পরিমাণ মূল্য হ্রাস হয়েছে। কলকাতায় যথাক্রমে পেট্রোল ও ডিজেলের মূল্য লিটার পিছু ৮২.৩১ টাকা এবং ৭৬.২৩ টাকা।
মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের লিটার পিছু কমেছে যথাক্রমে ৪০ পয়সা ও ৩৭ পয়সা। বানিজ্যিক রাজধানীতে দুই জ্বালানির দাম দাঁড়িয়েছে যথাক্রমে ৮৫.৯৩ টাকা এবং ৭৭.৯৬ টাকা করে।
বিরোধীদের অভিযোগ, পেট্রোল ও ডিজেলের টানা মূল্যবৃদ্ধির পর কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে কমেছিল এই দুই জ্বালানির মূল্য। এবারও ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।












Click it and Unblock the Notifications